জি বাংলার ধারে কাছে নেই স্টার জলসা! চলতি সপ্তাহের টিআরপি তালিকা জুড়ে বাজিমাত করলো জি বাংলা!

বাংলা মেগা ধারাবাহিক (Bengali serial) গুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কে কাকে টেক্কা দেবে সেইদিকে এখন নজর সবার। প্রতিটি ধারাবাহিক নিজেদের মতো করে দর্শকদের মন জয় করার চেষ্টা করছে। কিন্তু দর্শকের কাছে সেরা কে সেটা তো টিআরপি তালিকাতেই (TRP List) দেখা যায় প্রতি সপ্তাহে। এই টিআরপি উপর নির্ভর করে বেশ কিছু পুরনো ধারাবাহিক শেষ হয়ে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ধারাবাহিক শুরু হয়েছে এবং আগামী দিনে আরো নতুন নতুন ধারাবাহিক (New Serial) আসতে চলেছে।

আর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন টিআরপি তালিকা প্রকাশ পায়। সেইদিন দর্শকদের বুঝতে পারে সেই সপ্তাহে কোন ধারাবাহিক কত ভালো ফলাফল করেছে। সেজন্য আজকের দিনে দর্শকদের মনে বিশেষ উত্তেজনা থাকে। স্টার জলসা, জি বাংলা চ্যানেলের দর্শকদের মধ্যে রেষারেষি চলতে থাকে।

বর্তমান সময়ের প্রত্যেক চ্যানেল ও প্রোডাকশন হাউজকে মাথায় রাখতে হয় দর্শকদের পছন্দের কথা। দর্শক কোন ধরনের ধারাবাহিক দেখতে বেশি পছন্দ করছে কোন ধারাবাহিককে বেশি গুরুত্ব দিচ্ছে সেগুলোর উপর সবসময় নজরদারি করতে হয়। সেই কারণে যেই ধারাবাহিক একটু পিছিয়ে পড়ে নানান রকম ভাবে টুইস্ট এনে সেই ধারাবাহিককে সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তাতেও যদি কাজ না হয়, টিআরপি তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ে সেই ধারাবাহিক তাহলে সেই ধারাবাহিক কয়েক মাস বাদে বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ শুটিং ফ্লোরে হঠাৎ করেই অসুস্থ জনপ্রিয় অভিনেত্রী! তড়িঘড়ি ভর্তি করা হলো হাসপাতালে!

চলুন তাহলে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় নজর দেওয়া যাক। দেখা যাক কোন ধারাবাহিক কোন ধারাবাহিককে টেক্কা দিল, কে হলো বেঙ্গল টপার, আর কোন ধারাবাহিক নতুন করে স্লট পেল। এই সপ্তাহের টিআরপি তালিকাতেও রয়েছে বিশেষ চমক। সকলকে ছাপিয়ে এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে রেখেছে জি বাংলার পরিণীতা ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৯। টিআরপি তালিকায় চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ফুলকি ধারাবাহিক। তাদের মোট প্রাপ্ত নম্বর ৭.৫। আর এবারে তৃতীয় স্থানাধিকারি হল জি বাংলার জগদ্ধাত্রী। তাদের প্রাপ্ত নম্বর ৭.৪।

অন্যদিকে টিআরপি তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। এই সপ্তাহের পঞ্চম স্থান দখল করে রেখেছে স্টার জলসার গীতা এলএলবি ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮।

চলতি সপ্তাহে TRP তালিকায় প্রথম পাঁচের নাম

1st •• পরিণীতা ৭.৯
2nd •• ফুলকি ৭.৫
3rd •• জগদ্ধাত্রী ৭.৪
4th •• কোন গোপনে মন ভেসেছে ৬.৯
5th •• গীতা LLB ৬.৮

Back to top button