সবে মাত্র মিঠাইয়ের শুটিং শেষ হল এরই মধ্যে বিয়ের পিঁড়িতে নায়ক! বিয়ের তোড়জোড়ের ছবি সামনে আসতেই অবাক দর্শক

দীর্ঘ আড়াই বছর পর শেষ হচ্ছে মিঠাই। মিঠাই শেষ হয়ে যাওয়ায় বেশ কষ্ট পেয়েছে গোটা টিম। শুধু তাই নয় মুখ ভার করে রয়েছেন দর্শকরাও। কিন্তু যার শুরু আছে তার তো একটা শেষও রয়েছে। বছরের পর বছর কোন ধারাবাহিক টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই কিছু সুন্দর পর্বের মধ্যে দিয়ে দর্শকদের ড্রয়িং রুম থেকে বিদায় নিচ্ছে মিঠাই। তবে এই দুঃখের মাঝেও আনন্দের খবর নিয়ে এলো মিঠাইয়ের নায়ক।
টলিপাড়ায় চোখ ঘোরালেই দেখা যায় কারো না কারো বিয়ে হচ্ছে, কারো আবার বিয়ে ভাঙছে। কোন অভিনেতা-অভিনেত্রীর সম্পর্ক ভেঙে গেলে দর্শকরা যেমন কষ্ট পান ঠিক তেমনি যখন একটা নতুন সম্পর্কের সূচনা হয় দর্শকদের থেকে বেশি খুশি আর কেউ হয় না। কারণ অভিনয় জগতের মানুষদের কাছে দর্শকদের চেয়ে আপন পরিবার কি আর কেউ হতে পারে? ভক্তদের জন্যই আজ একজন সাধারন ব্যাক্তি একজন অসাধারণ অভিনেতা হতে পেরেছে।
টলিপাড়ায় প্রেমের খবর বাতাসে ওড়ে। কেউ প্রেম করছে আর সেটা জানাজানি হবে না এটা আবার হতে পারে? প্রেমের বিষয়টা দর্শকদের জানা থাকলেও এত তাড়াতাড়ি যে তারা বিয়ের পিঁড়িতে বসবেন সেই বিষয়টা জানা ছিল না ভক্তদের। অবশেষে প্রকাশ্যে এলো তাদের বিয়ের খবর। আর প্রকাশ্যে আসা মাত্রই হইচই পড়ে গিয়েছে দর্শকদের মধ্যে।
অনেক এমন অভিনেতা অভিনেত্রী আছেন যারা নিজেদের ব্যক্তিগত জীবন দর্শকদের সঙ্গে খুব সহজেই ভাগ করে নেয়। তাদের মধ্যেই পড়েন উদয় আর অনামিকা।এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিঠাইয়ের রাতুল অর্থাৎ অভিনেতা উদয় প্রতাপ সিং। প্রথম আইবুড়ো ভাত খাওয়ার ছবি উদয় আর অনামিকা ভাগ করে নিয়েছেন তাঁদের ইনস্টা স্টোরিতে। দুজনের কপালেই লাল টিকা। অনামিকা পরে আছেন পিচ কালারের কুর্তা। আর উদয় সবুজ স্ট্রাইপড শার্ট আর ডেনিম জিন্স। দুজনের সামনেই থালায় সাজানো খাবার। হাসি মুখে ক্যামেরায় ধরা পড়লেন প্রেমিক-জুটি।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা উদয় আর অনামিকা। সোশ্যাল মিডিয়ায় প্রেম জাহির করার সুযোগও ছাড়েন না। আইবুড়ো ভাতের ছবিই বুঝিয়ে দিল খুব জলদি চার হত এক হবে। টলিপাড়ায় ফের বাজবে বিয়ের সানাই। আর দর্শকরা তো জানেনই বিয়ে মানেই উৎসব। সেই উৎসবে মেতে উঠবে গোটা টলিপাড়া। উদয় আর অনামিকার পরবর্তী জীবন যেন সুন্দর হয় এমনটাই কামনা দর্শকদের।

