মিঠাই শেষের খবরের মধ্যেই নতুন খবর! নতুন ধারাবাহিকে নায়ক হতে চলেছে মিঠাইয়ের উচ্ছে বাবু! মিঠাই শেষের পর কোথায় দেখা যাবে আদৃতকে?

এ বছর সেরা বাবার অ্যাওয়ার্ড যাঁর ঝুলিতে যেতে চলেছিল, তাঁর নাম নিয়ে কারোর কোনও সন্দেহ নেই। তিনি হলেন আমাদের সিড। ‘মিঠাই’ ধারাবাহিকে নায়ক হিসেবে জনপ্রিয় অভিনেতা আদৃত রায়। বং ক্রাশ তিনি সকল মেয়েদের। তবে এবার তিনি শুধু হিরো হিসেবে প্রিয় নন, একজন বাবা হিসেবেও প্রিয় হয়ে উঠছেন ছোট ছোট ছেলে-মেয়েদের কাছে।

জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) সিরিয়াল দর্শকদের অতি পছন্দের একটি সিরিয়াল। বর্তমানে জি বাংলা এবং স্টার জলসা মিলিয়ে মিশিয়ে বলতে গেলে মিঠাইয়ের থেকে পুরনো সিরিয়াল আর একটিও নেই। সগর্বে দু’বছর অতিক্রম করে ফেলেছে মিঠাই রানী। এর মধ্যে প্রায় এক বছরের বেশি সময় ধরে মিঠাই ছিল বেঙ্গল টপার। ৫৬ বার বেঙ্গল টপার হওয়া আর কি মুখের কথা?

Adrit Roy

সম্প্রতি টলিপাড়ায় একটি গুঞ্জন খুব করে শোনা যাচ্ছে, মিঠাই শেষ হতেই নাকি আসছে সিদ্ধার্থর নতুন ধারাবাহিক। মিঠাই শেষ হলে সেই জায়গায় আসছে নতুন ধারাবাহিক ফুলকি। কিছুদিন আগেই ফুলকির প্রথম প্রোমো প্রকাশ পায়। এই ধারাবাহিকের নায়ককে সেভাবে দেখা যায়নি প্রথম প্রমোতে। ধারণা করা হচ্ছে আদৃত এই ধারাবাহিকের নায়ক হিসেবে ফিরতে চলেছে টেলিভিশনের পর্দায়।

এই রটনা কি আদৌ সত্যি? সত্যিই কি দর্শক দেখতে পাবে তাদের প্রিয় নায়ক সিদ্ধার্থ কে নতুন ধারাবাহিকে? না। মিঠাই শেষ হবার পর বেশ দীর্ঘ সময়ের জন্য টেলিভিশন জগৎ থেকে অবসর নিতে চলেছেন আদৃত এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। তবে ফুলকি ধারাবাহিকে আদৃতের নায়ক হওয়ার কোনো চান্স নেই।

সৌমিতৃষা কুন্ডু এবং আদৃত রায়ের এই জুটিটা চিরকাল দর্শকদের মনের মধ্যে গেঁথে থেকে যাবে। ভবিষ্যতে তারা আর কখনও সিরিয়াল কিংবা অন্য কোথাও একসঙ্গে কাজ করবেন কি না সেই নিয়ে জল্পনা চললেও ‘সিধাই’য়ের এই জুটি আজীবন মনে রাখবেন দর্শকরা। সেই সঙ্গে এও বলা যায় জি বাংলার সেরার সেরা সিরিয়াল হিসেবে তালিকায় মিঠাইয়ের নাম থেকে যাবে।

Back to top button