এবার সত্যি বিয়ের পিঁড়িতে মিঠাইয়ের নায়ক! আদৃতের পাত্রী কে? গোপনে রেজিস্ট্রি সেরে ফেললেন অভিনেতা?

এই মুহূর্তে সবচেয়ে পুরনো ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। যার মূল ভুমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়কে। শুরুতেই টিআরপির শীর্ষে পৌঁছেছিল এই ধারাবাহিক। একটা সময় ৫৬ বার টি আর পি তালিকায় শীর্ষস্থান দখল করেছে মিঠাই। এই সময়ে দাঁড়িয়ে এইরকম জনপ্রিয় ধারাবাহিক আরও দুটো পাওয়া খুবই মুশকিল। দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় সম্প্রচার হচ্ছে এই ধারাবাহিক।
বিষয়টা খানিকটা পর্দার বোন থেকে বাস্তবের বউ হওয়ার । এবার প্রশ্ন উঠছে কিভাবে? অনেকদিন ধরেই নাকি প্রেম করতেন মিঠাই এর নায়ক সিদ্ধার্থ আর তার দিদিয়া অর্থাৎ নন্দা। শুরু থেকেই অনেক জল্পনা রয়েছে তাদের সম্পর্ক নিয়ে। কিন্তু তারা কখনোই সংবাদ মাধ্যমের কাছে তাদের সম্পর্ক নিয়ে কিছুই খোলসা করেননি। সব সময়ই বলে এসেছেন তারা ভালো বন্ধু।
মাঝে মধ্যেই এদিক ওদিক একসাথে দেখা মিলত তাদের। কৌশাম্বি অর্থাৎ মিঠাই-এ সিদ্ধার্থের দিদিয়াকে অনেকবারই আদৃত অর্থাৎ মিঠাইয়ের সিদ্ধার্থের সঙ্গে একত্রে সোশ্যাল মিডিয়ায় ফটো পোস্ট করতেও দেখা গেছে। কিন্তু কখনোই তারা স্বীকার করেনি যে তাদের সম্বন্ধে কোন সম্পর্ক রয়েছে বা এমন কিছু।
মিঠাই ধারাবাহিকের সৌমিতৃষা অর্থাৎ মিঠাই পছন্দ করতেন আদৃতকে এই জল্পনাও সোশ্যাল মিডিয়াতে মাথাচাড়া দেয়। তাই জন্য নাকি কৌশাম্বি আর আদৃতের সাথেও নাকি তার সম্পর্ক খারাপ হয় এমনটাই জল্পনা রটেছিল একসময়। এমন কিছু কখনোই অভিনেতা বা অভিনেত্রী প্রকাশ্যে বলেন নি।

মিঠাই শেষ হয়ে যাচ্ছে এই জল্পনা শুরু হওয়ার আগেই খবর এসেছিল বিয়ে করতে চলেছেন মিঠাই এর সিদ্ধার্থ আর তার দিদিয়া। সম্প্রতি এক সূত্র থেকে জানা গিয়েছে রেজিস্ট্রি করে নিয়েছেন আদৃত কৌশাম্বি। এই নিয়ে নিজের মুখে কিছুই বলেননি তারা। তবে কি গোপনে বিয়ে সেরে ফেললেন আদৃত-কৌশাম্বি? সবটাই এই মুহূর্তে জল্পনা। এমন কিছু হয়েছে কিনা তার প্রমাণ এখনও অধরাই রয়েছে।

