আম্বানি কন্যার লেহেঙ্গার ওড়নার দামে তিন পুরুষ বসে খেতে পারবে মধ্যবিত্ত! ইশা আম্বানির লেহেঙ্গার দাম শুনে চোখ কপালে নেটিজেনদের 

ভারতের ধনীদের দিক থেকে যে নামগুলি উঠে আসে তার মধ্যে অন্যতম নাম হল আম্বানি। এই পরিবারের যশ খ্যাতি পতিপত্তি কোনকিছুরই অভাব নেই। মুকেশ আম্বানির পাশাপাশি তার স্ত্রী নীতা আম্বানিকেও চেনেন সকলে। তার সৌন্দর্য থেকে শুরু করে তার ব্যবহৃত জিনিসপত্র এই সবকিছু নিয়েই চর্চা হয় সোশ্যাল মাধ্যমে। এই দম্পতির তিন সন্তান দুই ছেলে এবং এক মেয়ে। দুই ছেলের নাম হল আকাশ আম্বানি এবং আনন্দ আম্বানি এবং মেয়ের নাম হলো ইশা আম্বানি। পুরো পরিবারকেই বহুবার ক্যামেরার সামনে দেখেছে সাধারণ মানুষ।

তবে আম্বানি পরিবারের পোশাক-আশাক চালচলন থেকে দিনযাপন নিয়ে সাধারণ মানুষের কৌতুহল কম নয়। তাদের কোন কিছু যদি একবার সোশ্যাল মাধ্যমে উঠে আসে তাই নিয়ে চর্চা থাকে সারাক্ষণ। বলিউড অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক পার্সোনালিটি সকলকেই আম্বানি পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখতে দেখা যায়। কিছুদিন আগেই মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে আকাশ আম্বানির বিয়ে হতে দেখা গেল। আর তার জাঁকজমক নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছিল।

কিন্তু দুই দাদার একমাত্র বোন ইশা আম্বানির বিয়ের সময় অনেক রকম জল্পনা উঠেছিল সোশ্যাল মিডিয়াতে। ২০১৮ সালে আনন্দ পিরামলকে বিয়ে করেন হিসাব। দারুন ধুমধাম করে নিজের একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছিলেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি। সেই সঙ্গে বলিউড ভক্তরা অনেকেই জানেন যে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানির অনেক ছোটবেলার ভালো বন্ধু ইশা। সম্প্রতি কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রার বিয়েতেও নিজের স্বামীকে নিয়ে হাজির হতে দেখা গিয়েছিল আম্বানি কন্যাকে।

কিন্তু যাকে নিয়ে এত জল্পনা জানেন কি তার বিয়ের লেহেঙ্গার দাম কত! ইশা আম্বানির বিয়ের সময় তার বিয়ের গয়না থেকে শুরু করে ব্লাউজ এবং লেহেঙ্গা সব কিছুরই দাম এবং তৈরির পদ্ধতি নিয়ে অনেক জল্পনা উঠেছিল দর্শক মহলে। তবে এবার জানা গেল আম্বানি কন্যার লেহেঙ্গার দাম ছিল ৯০ কোটি টাকা। তবে এই পুরোটাই জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়া মারফত। তার লেহেঙ্গাকে হার মানাতে পারেনি এখনো পর্যন্ত কোনো বলিউড তারকাই। কিন্তু কী এমন রয়েছে আম্বানি কন্যার লেহেঙ্গাতে যার জন্য তার এত দাম? তার লেহেঙ্গার শুধু ওড়না দিয়েই সাধারণ মধ্যবিত্তের দু তিনটে জেনারেশন কাটিয়ে দিতে পারে এমনটাই বলছে নেটিজেনরা।

তার পুরো লেহেঙ্গাটা তৈরি হয়েছিল হীরে দিয়ে। সেই সঙ্গে তাতে আরো অনেক রকমের দামি দামি পাথর লাগানো ছিল। এছাড়াও জানা যায় তার লেহেঙ্গার উপর ছিল সোনার কাজ। সেই ঘিয়ে রংয়ের লেহেঙ্গা টা দেখলেই কেউ আর চোখ ফেরাতে পারবে না। তার সেই ঘিয়ে রঙের লেহেঙ্গার সঙ্গে ছিল একটি মেরুন রঙের ওড়না যেটি তৈরি হয়েছিল নীতা আম্বানি এবং মুকেশ আম্বানির বিয়ের সময়ে নীতার শাড়ি দিয়ে। তাদের সেই সুন্দর মুহূর্তের সাক্ষী শাড়ি দিয়েই তৈরি করা হয়েছিল মেয়ে ইশার ওড়না। এই লেহেঙ্গা তৈরি করেছিল আবু জানি এবং সন্দীপ খসলা। এখনো পর্যন্ত কোন বলিউড অভিনেত্রী তার বিয়ের লেহেঙ্গার পিছনে কোটি কোটি টাকা খরচা করেননি। সেই জায়গায় দাঁড়িয়ে আম্বানি কন্যার লেহেঙ্গাকে এখনো পর্যন্ত কেউই ছুঁতে পারেনি।

Back to top button