ফুলকির পাকামিতে চরম বিপদে ধানু! ছোট রাণীর বিরুদ্ধে যেতেই ঘটল সর্বনাশ! তবে কি বাবার মতনই হারিয়ে যাবে ফুলকি?

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় পরের দিন ফুলকি আর রোহিত আবারও যায় রাজমহলে। বড় রানীর সাথে দেখা হলে তিনি ফুলকিকে জড়িয়ে ধরে বলেন তার স্বামী এবং সন্তানকে ফুলকি যেন খুঁজে দেয়। এরপর ফুলকিও ঠাকুরের কাছে প্রার্থনা করার সময় ইঙ্গিত পায় বড় রানীর আশঙ্কা ঠিক। তাই ফুলকি নৃসিংহ দেবের সামনে কথা দেয় বড় রানীর সন্তান এবং স্বামীকে ফিরিয়ে দেবে সে। ফুলকি তাই বড় রানীর কাছে জানতে চায় বড় রাজা কি করে মারা গিয়েছিল। তখন বড় রানী বলে বড় রাজা শিকারে গিয়েছিল, হঠাৎ তার কাছে বড় রাজার মৃত্যুর খবর আসে।

তারপর ফুলকি রোহিতকে সমস্ত সত্যি জানানোর পর সাহায্য চায়। রোহিতও তাই ফুলকিকে সাহায্য করতে রাজি হয়। এরপর দুজন মিলে ঠিক করে ছদ্মবেশে ছোট রাজার কাছে যাবে এবং রাজবাড়ীর এইসব গোপন রহস্যের কথা জানবে। তাই সেই মতন পরের দিন ফুলকি রোহিত রাজস্থানের রাজা রানী সেজে দেখা করতে যায় ছোট রাজার সাথে।
আরও পড়ুনঃ প্রোডাকশন চ্যানেলের দ্বন্দ্বে বন্ধ হতে চলেছে চিরদিনই তুমি যে আমার? কি জানালেন দিতিপ্রিয়া?
ফুলকিরা ভালো করেই জানত ছোট রানী বাড়িতে নেই তাই ছোট রাজার জন্য বিশেষ ফলের রস নিয়ে যায় উপহার হিসেবে। আর ধীরে ধীরে আসর জমিয়ে বসে। নানান কথার মাঝে হঠাৎ করেই বড় রাজার প্রসঙ্গ তোলে রোহিত। তারপর ছোট রাজা জানায় যে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে বড় রাজার। তার শরীর এতটাই ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল যে চেনার উপায় ছিল না। তারা কেউ রাজার চেহারা দেখতে পায়নি।
এই এই কথা শোনার পরই ফুলকির মনে সন্দেহ আরো গাঢ় হয়। তাইজন্য ফুলকি রোহিত মিলে পুলিশ স্টেশনে যায় স্বাগতার কাছে। অন্যদিকে রাজবাড়ীর ছোট রাজকুমার গাড়ি দিয়ে ফুলকিদের পরিচিত ডাক্তারকে ধাক্কা মেরেছেন। তাই রাণীমা সবরকম ভাবে চেষ্টা করছেন যাতে এই কেস রেজিস্টার না হয়। কিন্তু স্বাগতা তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়। এরপর ফুলকি রোহিত এসেও জানতে পারে সব ঘটনা। পরের দিন ধানুকে নিয়ে রোহিত ফুলকি কোর্টে যায়। ধানুর মনে প্রথমে দোটানা চলে সে পরে গেছে ধর্মসংকটে। কিন্তু ফুলকির বলা কথায় মনে জোর পায় ধানু। আর ছোট রাণীমাকে জানিয়ে দেয় সে এই কেস লড়তে পারবে না। এবারে দেখার অপেক্ষা আগামী দিনে কি হয়।

