কেমন চলছে ঋত্বিক শ্রীতমার প্রেম! স্বীকার না করলেও সোশ্যাল মিডিয়াতে কথোপকথন দেখে ভক্তদের আর সন্দেহ রইল না! কী এমন বললেন ঋত্বিক?

২০২২ সালের প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট, পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। সে তালিকায় যোগ হল ‘মন দিতে চাই’ (Mon Dite Chai)-র নাম। জি বাংলায় আসছে এই নতুন মেগা। ধারাবাহিকে প্রথমবার জুটি বাঁধছেন ছোট পর্দার সাত্যকি ও বরফি, অর্থাৎ অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় (Writwik Mukherjee) ও অরুণিমা হালদার (Arunima Halder)।

আগেই শোনা গিয়েছিল জি বাংলায় আসছে বেশ কয়েকটি সিরিয়াল। যার জেরে কোপ পড়বে, পুরনো কয়েকটি মেগাতে। এবার সামনে এল তার মধ্যে আরও একটি নতুন ধারাবাহিকের প্রোমো। নতুন মেগা আসছে শুনলে দর্শকদের মন যেমন ভাল থাকে, সেরকম কিছুটা টেনশনও থাকে। কোন পুরনো ধারাবাহিকে কোপ পড়বে, তা নিয়ে চলতে থাকে জল্পনা। তবে ঋত্বিক -অরুণিমার নতুন মেগা নিয়ে আগেই চিন্তামুক্ত হয়েছেন দর্শক।

একটা সময় চুটিয়ে থিয়েটার করতেন ঋত্বিক। কিন্তু, টাকা কোথায়? বড় হওয়ার পর বাবা বা মায়ের কাছে হাত পাতা খুবই কষ্টের। কারণ, প্রত্যেক মা বাবাই বৃদ্ধ হন, তখন ছেলে মেয়েরা হয়ে ওঠে সহায় সম্বল। এমত অবস্থায় সবজি বিক্রি পর্যন্ত করতে হয় অভিনেতাকে। সেই সময় চলছিল করোনা’র দাপট। ইন্ডাস্ট্রি ছিল পুরোপুরি বন্ধ। পুরোনো সিরিয়ালের রিপিট টেলিকাস্ট চলতো। তাই কাজের কোনো নাম গন্ধ নেই। অগ্যতা সবজি বিক্রি করতে পথে নেমেছিলেন আজকের সাত্যকি।

ঘটনাচক্রে ‘ মন দিতে চাই ‘ এর নাইকার দিদির চরিত্রে থাকা অভিনেত্রী শ্রীতমার সাথে প্রেম করছেন ঋত্বিক! এর আগে জি বাংলার ‘‌উমা’‌ ধারাবাহিকের খলনায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে শ্রীতমাকে। ঋত্বিক শ্রীতমার প্রেম নিয়ে বেশ ভালোই গুঞ্জন তৈরি হয়েছে টেলিপাড়ায়। তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোন মন্তব্য করেননি ঋত্বিক-শ্রীতমা। কিন্তু এর মধ্যেই তাদের সম্পর্কের কথা ছড়িয়ে গেছে টেরিপাড়ায়। এমনকি জি বাংলার সোনার সংসারেও অনেক ছবিতে তাদের এক সঙ্গে দেখা গেছে। আর সেই ছবির ভাইরাল হওয়াতে তাদের প্রেম নিয়ে নিশ্চিত হচ্ছেন নেটিজেনরা। খুব শ্রীঘ্রই তারা নিজেরাই জানাতে পারেন এই খবর। তবে ততদিন পর্যন্ত অপেক্ষার প্রহর গুনতে হবে ভক্তদের।

Bengali television

টলিপাড়া জুড়ে এখন প্রেম প্রেম প্রেম গন্ধ। ইতিমধ্যেই শ্রীতমার সোশ্যাল মিডিয়ায় করা পোস্টগুলিতে ভালো মতোই কমেন্ট করেন ঋত্বিক। সম্প্রতি শ্রীতমার একটি রীল ভিডিওতে কমেন্ট করতে দেখা যায় ঋত্বিককে। আর দর্শকের চোখে পড়তেই ভাইরাল সেই কমেন্ট। কোন নতুন ধারাবাহিকে শ্রীতমা ঋত্বিককে কি দেখা যাবে একসাথে?

Back to top button