জনপ্রিয় গায়কের সাথে প্রেম করছেন সারেগামাপার বিজেতা অঙ্কিতা ভট্টাচার্য! দিদি নম্বর ওয়ানের মঞ্চে তার গোপন প্রেমের পর্দা ফাঁস করলেন অঙ্কিতার বান্ধবী

নিজের সুরেলা কণ্ঠের জন্য এই প্রজন্মের বাংলা সংগীত জগতে গায়ক গায়িকাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন অঙ্কিতা ভট্টাচার্য। রিয়েলিটি শোয়ের বিজয়ের শিরোপা মাথায় ওঠার পরই তার সাফল্য এসেছে। টলিউডের বেশ কিছু ছবিতে প্লেব্যাক করেছেন। এমনকি তার ‘কমলা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

এই প্রজন্মের বাংলা সংগীত জগতে গায়ক গায়িকা রয়েছেন তাদের মধ্যে সবদিক থেকে এগিয়ে রয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য (Ankita Bhattacharya)। যেমন তার গানের গলা তেমনি তার মিষ্টি স্বভাব। রিয়েলিটি শো তে এসেই বিজয়ের শিরোপা উঠেছিল তার মাথাতে। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি অঙ্কিতাকে। নিজের মিউজিক ভিডিও তে রয়েছেই পাশাপাশি টলিউডের (Tollywood) ছবিতেও প্লেব্যাক করে ফেলেছেন তিনি। পাশাপাশি প্লে ব্যাক ‘কমলা’ গানটি মারাত্মক হিট। দেবের প্রজাপতি ছবির টাইটেল ট্রাকেও কন্ঠ দিয়েছেন অঙ্কিতা। তবে তার ব্যক্তিগত জীবন এতদিন আড়ালে ছিল সবার থেকে। কিন্তু অঙ্কিতার বান্ধবী সবটা ফাঁস করে দিল দিদি নাম্বার ওয়ানে এসে।

তার প্রিয় বান্ধবী প্রতিভা জানিয়েছেন অঙ্কিতার সব ভালো তবে বড্ড বেশি ঘুমোতে ভালোবাসেন। মাঝেমধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ না করেই খেয়ে ফেলেন তিনি। শীতকালে রয়েছে স্নানে অনীহা। পাশাপাশি আরো অনেক গোপন তথ্য ফাঁস করলেন তিনি। জানিয়েছেন তার মধ্যে নাকি একটা মা-মা ব্যাপার রয়েছে। খুব আদর যত্ন করেন সবাইকে।

রচনা বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন করেন এটা কবে থেকে হলো। প্রতিভা জানান ‘টিনেজ বয়স থেকে’। আসলে দাদা দিদিদের দৌলতে। এটা শুনেই মুখ শুকনো হতে শুরু করে অঙ্কিতার। কিন্তু প্রতিভা বলেই চলেছেন। তার ওই গোপন ‘দাদা’র সঙ্গে নাকি ঘুরতে যান গায়িকা। পাস থেকে জয়িতা গোস্বামী বলে ওঠেন,’ সেই দাদা নাকি খুব ভালো। অনেকবার দিদি নাম্বার ওয়ানে গান গাইতে এসেছে। জানা গেল রিয়ালিটি শো থেকেই দুজনের কাহিনীর সূত্রপাত। যদিও দাদার নাম কিছুতেই বলেন নি তিনি। তবে নেটিজেনদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি।

Ankita bhattyacharya

তিনি যে রাহুল দত্ত (Rahul Dutta) ছাড়া আর কেউ নয় এমনটাই মনে করছেন অনেকে। রাহুল এবং অঙ্কিতা দুজনেই ছিলেন সারেগামাপা এর প্রতিযোগী। বিজয়ী হতে না পারলেও গায়ক হিসেবে বেশ সাফল্য পেয়েছেন তিনি। অঙ্কিতার সঙ্গে মাঝেমধ্যেই ক্যামেরাবন্দি হন তিনি। সোশ্যাল মিডিয়াতে নিজের প্রিয় বন্ধু বললেও নেটিজেনরা অন্যরকম সন্দেহ করছেন।

Back to top button