মিঠাই শেষ হওয়ার সাথেই মিটলো সৌমিতৃষা কৌশাম্বীর তিক্ততা! মিঠাইরানীর স্টোরিতে উচ্চেবাবুর দিদিয়াকে দেখে অবাক ভক্তরা

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকটি হচ্ছে মিঠাই। আর আজ সেই ধারাবাহিকের অন্তিম পর্ব সম্প্রচারিত হবে। শেষ পর্বে শেষ হবে মধু পরিবারের মিষ্টি তৈরির যাত্রা। তার সাথে সাথে মন খারাপে ভরে উঠবে দর্শকদের মন। তবে এই শেষ পর্বের সাথে পারস্পরিক তিক্ততারও যে ইতি ঘটলো তাতে বেশ খুশি দর্শকরা। এতদিনকার ঝগড়া বিবাদের অবসান ঘটলো মিঠাইয়ের শেষ বেলায়। কিসের বিবাদ? এই বিবাদ দুই অভিনেত্রীর মধ্যে।
একটা সময় ছিল যখন মিঠাই ছাড়া বিনোদন জগতে কোন খবর নেই তার কারণ এটাই ছিল হট টপিক। সমগ্র মিঠাই এর যাত্রা জুড়ে নেটিজেনরা মিঠাইকে নিয়েই আলাপ আলোচনা জুড়ে গেছেন সোশ্যাল মিডিয়ায়। কেউ সাপোর্ট করছেন কেউ আবার বদনাম। স্টার জলসার ভক্তরা মজা পেয়েছেন ভীষণ এবং তারা লুকিয়ে লুকিয়ে মিঠাইয়ের ফ্যানবেসের মধ্যে ঝগড়া দেখছে। এ কথা ঠিক যে মিঠাই নামটা শুনলেই সকলেই জানতে চাই যে কী খবর আছে মিঠাই নিয়ে। সেই সময় বেশ গুরুতর ঝামেলা সৃষ্টি হয়েছিল মিঠাইয়ের সাথে তার অনস্ক্রিন দিদিয়ার।
একবার এক সংবাদ মাধ্যমের কাছে মিঠাই সাক্ষাৎকার দেওয়ার সময় স্পষ্ট বলে দিয়েছিল যে তার সঙ্গে কৌশাম্বীর ঝামেলা হয়েছে। তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে। এইটুকু শুনেই সকলে বলতে লেগেছিলেন যে দেখেছো ঠিকই বলেছি কিন্তু পরবর্তী সময়ে মিঠাই বলে যে তাদের মধ্যে কাজ সংক্রান্ত বিষয়ে ঝামেলা তৈরি হয়েছে। আর আদৃতের জন্য মিঠাইয়ের কোনদিনও কোন অনুভব ছিল না। তারা যেমন খুনসুটি করে থাকতেন, এখনো নাকি করেন।
সেই সময় নিন্দুকেরা তো ভীষণ মজা পেয়েছিলেন। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছিল যে মিঠাইয়ের ভক্তরা বলছিলেন, এখন তাদের কৌশাম্বীকে দেখলে ভীষণ অস্বস্তি হয় তাই প্রিয়ম চক্রবর্তীকে যেন ফিরিয়ে নিয়ে আসা হয় নন্দার জায়গায়। এক চক্রবর্তী যাক আর আরেক চক্রবর্তী আসুক। নাহলে ভবিষ্যতে মিঠাই দেখা খুব সমস্যার হয়ে যাচ্ছে তাদের পক্ষে।

সেই জায়গা থেকে বর্তমানে তাদের মধ্যে সমস্যা অনেকটাই কমেছে। আর অন্তিম পর্ব সম্প্রচারের দিন অর্থাৎ আজ মিঠাই নিজে তার সোশ্যাল মিডিয়া জগতে একটি স্টোরি দিয়ে বুঝিয়ে দিলেন তাদের বিবাদের অবসান ঘটেছে। এবং এটা দেখার পর বেশ উচ্ছাসিত তার ভক্তরা। মিঠাই তার স্টোরিতে কিছু ভালোবাসার মুহূর্ত তুলে ধরে যেখানে নন্দা রাজিব কুমার, মিঠাই সিড আর নিপা রুদ্র টুকরো টুকরো কিছু মুহূর্ত দেখা যায়। এই স্টোরি টি দেখেই দর্শকরা নিশ্চিত হয়েছেন মিঠাইয়ের অন্তিমে এসে নিজেদের মধ্যে সমস্ত তিক্ততা মিটিয়ে নিয়েছে অভিনেত্রী।

