ছদ্মবেশ নিয়ে প্রেমিক প্রেমিকা সেজে রিসোর্টে গিয়ে এইবার আসল সত্যিটা টেনে বার করলো গিনি জিষ্ণু!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এইবার সব ষড়যন্ত্রের কিনারা করতে উঠে পড়ে লেগেছে গিনি আর জিষ্ণু।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, মেঘের ক্ষতি করার জন্য রূপের সাথে হাত মিলিয়ে মেঘের চরম সর্বনাশ করে ছাড়লো ময়ূরী। মেঘ যাতে আর দ্বিতীয়বার মাথা তুলে দাঁড়াতে না পারে তার সমস্ত ব্যবস্থা করে সবার সামনে মেঘের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে ময়ূরী। কিন্তু এইবার আসল দোষীদের শাস্তি দেওয়ার পালা।
এই প্রথমবার মেঘকে সন্দেহ করেনি নীল। সমাজের কাছে রুপ আর ময়ূরী হয়তো মেঘের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে কিন্তু তাদের উদ্দেশ্য পূরণ হয়নি। কারণ তারে বাবা, মা নীল এবং নীলের গোটা পরিবার কেউই মেঘকে দোষী বলে মনে করে না। আর এইবার গিনি বুঝে গিয়েছে এই সবটাই রূপের চক্রান্ত।
নীলের সাথে কথা বলে গিনি বুঝতে পারে এই ঘটনার পিছনে শুধুমাত্র রূপ নয় তার সাথে রয়েছে ময়ূরীও। তাই এইবার জিষ্ণুর সাথে হাত মিলিয়ে সব সত্যিটা সবার সামনে আনবে গিনি। ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে দেখা যাবে, জিষ্ণু আর গিনি ছদ্মবেশ নিয়ে প্রেমিক-প্রেমিকা সেজে চলে যায় সেই রিসোর্টে।
সেখানে গিয়ে জিষ্ণু ম্যানেজমেন্টকে টাকা খাইয়ে গিনির সর্বনাশের প্রস্তাব দেবে। প্রথমে রাজি হতে না চাইলেও টাকার পরিমাণ দেখে তারা রাজি হয়ে যাবে। শুধু তাই নয় তারা কিছু এমপ্লয়দের মাদকদ্রব্য খাইয়ে তাদের পেট থেকে সমস্ত কথা বার করে নেবে। আর এই সবটাই তারা রেকর্ড করবে প্রমাণ হিসেবে। আর এইভাবেই মেঘ সমস্ত কলঙ্ক থেকে মুক্তি পাবে। যদি সত্যিই এমন কিছু হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?

