বিনোদন জগতে শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা! ৮৫ বছর বয়সে না ফেরার দেশে জনপ্রিয় শিল্পী!

বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া। বুধবার ভোরে চেন্নাইয়ের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতীয় চলচ্চিত্রের এক বর্ষীয়ান নির্মাতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরেই বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের আবহ তৈরি হয় চলচ্চিত্র মহলে। তামিল ফিল্ম প্রডিউসার্স কাউন্সিল এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে এবং তাঁর অবদানকে স্মরণ করে।

তাঁর প্রয়াণে শোক জানিয়েছেন চলচ্চিত্র জগতের বহু পরিচিত মুখ। পরিচালক অরুণ মাথেস্বরন বলেন, সিনেমার প্রতি অগাধ ভালোবাসা এবং নতুন ভাবনার মাধ্যমে তিনি এক বিশেষ জায়গা তৈরি করেছিলেন। নিজের প্রথম ছবিতে তাঁকে পরিচালনার সুযোগ পাওয়া জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি। অভিনেত্রী ও রাজনীতিবিদ খুশবু সুন্দরও সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা শেয়ার করে জানান, তাঁর সিনেমাগুলি আগামী প্রজন্মের কাছে শেখার পাঠশালা হয়ে থাকবে।

গত কয়েক বছরে তাঁর শারীরিক অবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। বিশেষ করে ২০২৪ সালের মার্চে ছেলে মনোজ ভারতীরাজার আকস্মিক মৃত্যু তাঁকে গভীরভাবে আঘাত করেছিল। মাত্র ৪৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যু হয়। সেই শোক কাটিয়ে উঠতে পারেননি তিনি। এরপর থেকেই তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হতে থাকে। এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতেও হয়েছিল।

চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি অভিনয়েও তিনি সমান জনপ্রিয় ছিলেন। বিভিন্ন সময়ে একাধিক প্রশংসিত ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তাঁর অভিনীত বেশ কয়েকটি ছবি দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছিল। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। এছাড়া তাঁর অভিনীত একটি ছবি এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে, যা অভিনেতা হিসেবে তাঁর শেষ কাজ হিসেবে ধরা হচ্ছে।

আরও পড়ুনঃ খেয়া-সায়ন্তনের ডিভোর্স আটকাতে জেলের ভেতরেই বড় খেলা! মেসোমশাইয়ের ইন্ধনে খেয়াকে ডিভোর্স না দেওয়ার জেদ সায়ন্তনের! দুর্ধর্ষ আজকের পর্ব

১৯৭৭ সালে ‘১৬ ভায়াথিনিলে’ ছবির মাধ্যমে পরিচালনায় যাত্রা শুরু করেছিলেন তামিলনাড়ুর কিংবদন্তি পরিচালক Bharathiraja। স্টুডিওর গণ্ডি ভেঙে গ্রামের সাধারণ মানুষের জীবনকে তিনি বড় পর্দায় তুলে আনেন এবং তামিল সিনেমায় নতুন ধারার সূচনা করেন। কর্মজীবনে ৪০টিরও বেশি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। ‘কিলহাকে পোগুম রেল’, Sigappu Rojakkal, ‘আলাইগাল ওইভাথিল্লাই’, ‘কাদাল ওভিয়াম’ ও ‘মুথাল মারিয়াথাই’-এর মতো ছবি তাঁকে বিশেষ খ্যাতি এনে দেয়। সিনেমায় অসামান্য অবদানের জন্য তিনি Padma Shri সহ একাধিক জাতীয় পুরস্কারে সম্মানিত হন।

Back to top button