‘ফুলকি’ শেষ হতেই অভিনেত্রীর নতুন যাত্রা! এক চ্যালেঞ্জিং চরিত্রে ফিরছেন দিব্যাণী মণ্ডল? কোথায় দেখা যাবে তাকে?

ধারাবাহিক ‘ফুলকি’ শেষ হতে না হতেই যেন দম নেওয়ার ফুরসত নেই অভিনেত্রী দিব্যাণী মণ্ডলের। ছোট পর্দার পরিচিত মুখ থেকে খুব অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে। এক কাজ শেষ হওয়ার আগেই তাঁর ঝুলিতে এসেছে নতুন সুযোগ, নতুন গল্প আর নতুন চরিত্র। ইন্ডাস্ট্রির অন্দরমহলে ইতিমধ্যেই তাঁর নাম ঘুরছে ব্যস্ত অভিনেত্রীদের তালিকায়।

এই মুহূর্তে সবচেয়ে আলোচনার বিষয়, দিব্যাণীর নতুন কাজ। প্রথম বার ওয়েব ব্য় সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি, তাও আবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রজেক্টে। এই সিরিজে তাঁর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগঘন। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাতনির ভূমিকায় দেখা যাবে তাঁকে। পর্দায় দুজনের সম্পর্কের রসায়ন দর্শকের কাছে নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে।

দিব্যাণীর বেড়ে ওঠা কলকাতার বাইরে। পড়াশোনার সূত্রে তিনি শহরে আসেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তেই অভিনয়ের জগতে হাতেখড়ি। পরিবারে কেউ বিনোদন জগতের সঙ্গে যুক্ত না থাকলেও নিজের চেষ্টা আর আত্মবিশ্বাসেই তিনি এগিয়ে চলেছেন। অভিনেত্রীর মতে, সুযোগ পাওয়া যেমন সৌভাগ্যের, তেমনই প্রতিটা কাজের প্রতি দায়িত্বশীল থাকা তাঁর কাছে সবচেয়ে জরুরি।

শ্রাবন্তীর সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন দিব্যাণী। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম দেখা হলেও, শুটিংয়ের লুক সেটে তাঁদের পরিচয় আরও ঘনিষ্ঠ হয়। দিব্যাণীর কথায়, এত মিষ্টি এবং প্রাণবন্ত একজন মানুষকে পর্দায় ঠাকুমা হিসেবে পাওয়া সত্যিই আনন্দের। সেই প্রথম আলাপচারিতার মুহূর্ত তিনি আজীবন মনে রেখে দিতে চান।

আরও পড়ুনঃ ‘আমার চোখের জল খুব কম মানুষ দেখেছে…’ অভিনেতার জীবনে ভালো থাকার অভিনয়! তার আড়ালেই লুকিয়ে রাখেন চোখের জল! কি হয়েছে জিতু কমলের?

বর্তমানে দিব্যাণী ব্যস্ত রয়েছেন ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবির শুটিংয়ে। এই কাজ শেষ হলেই শুরু হবে নতুন ওয়েব সিরিজের শুটিং, যার পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন চক্রবর্তী। একের পর এক ভিন্ন ধাঁচের চরিত্রে নিজেকে মেলে ধরাই এখন তাঁর লক্ষ্য। প্রাপ্ত সুযোগের সঠিক ব্যবহার করে অভিনয় জীবনে আরও দূর যেতে চান দিব্যাণী মণ্ডল।

Back to top button