‘তুই ম’রিস না কেনো? তুই ম’রলে…’ নোংরা গা’লিগালাজ সহ শারীরিক নির্যাতন! মায়ের রূপ নিয়ে ঠাট্টা তামাশা! মদ খেয়ে মা’রধর! প্রেস কনফারেন্সে বি’স্ফোরক দেবলীনা নন্দী! টাকা চাওয়া থেকে শুরু করে ‘ব্যাড টাচ’! শ্বশুর-শাশুড়ি সহ প্রবাহর মুখোশ টেনে খুলে দিলেন গায়িকা!

গায়িকা দেবলীনা নন্দী সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে নিজের বৈবাহিক জীবনের নানা অভিজ্ঞতা প্রকাশ্যে আনেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুই আইনজীবীও। দেবলীনার দাবি, বিয়ের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। সেই কারণেই তিনি শান্তিপূর্ণভাবে বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন।
দেবলীনার অভিযোগ, বিয়ের দিন থেকেই শ্বশুরবাড়ির কিছু সদস্য তাঁর পরিবারকে অপমানজনক মন্তব্যের মুখে ফেলেছিলেন। পাশাপাশি বিয়ের সময় আর্থিক লেনদেনও হয়েছিল বলে তিনি দাবি করেন। শুধু তাই নয়, বিয়ের পরও একাধিকবার তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন গায়িকা।
সাংবাদিক বৈঠকে দেবলীনা জানান, বিভিন্ন সময়ে তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। এমন পরিস্থিতিতেও তাঁকে কাজ চালিয়ে যেতে হয়েছে। তাঁর দাবি, শরীরের আঘাতের চিহ্ন মেকআপের সাহায্যে ঢেকে অনুষ্ঠান ও শো করতে যেতেন তিনি। এই বিষয়ে তাঁর কাছে বিভিন্ন প্রমাণও রয়েছে বলে জানিয়েছেন।
স্বামী প্রবাহ নন্দীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে দেবলীনা দাবি করেন, তিনি নিয়মিত মদ্যপান করতেন এবং নেশাগ্রস্ত অবস্থায় অনেক সময় আক্রমণাত্মক আচরণ করতেন। এমনকি তাঁকে ধাক্কা দিয়ে বারান্দা থেকে ফেলে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ করেন গায়িকা। এই ঘটনার প্রত্যক্ষদর্শীও রয়েছেন বলে তাঁর দাবি।
আরও পড়ুনঃ ভালোবাসার নামে পিঠে ছু’রি! নিশার ভালো হওয়ার সব রাস্তা বন্ধ করে দিল জিৎ! প্রথম বিয়েতে বাবার মৃ’ত্যু, দ্বিতীয়বার প্রতারণা! চোখে জল আনতে বাধ্য ‘নিশা’ খ্যাত শ্রুতি দাসের অভিনয়!
এছাড়াও দেবলীনা অভিযোগ করেছেন, বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তের পরও তাঁর ব্যক্তিগত জিনিসপত্র ও গয়না ফেরত দেওয়া হয়নি। তিনি জানান, তাঁর কাছে অডিও, ভিডিওসহ একাধিক নথি ও প্রমাণ রয়েছে, যা প্রয়োজন হলে আদালতে পেশ করা হবে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত প্রবাহ নন্দী বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া সামনে আসেনি।

