‘ডান্স বাংলা ডান্সে’র মঞ্চে বাংলার ডান্সিং কুইনের সঙ্গে যুগলবন্দী পান্তা ভাতের কুন্ডুর! সেই নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে

বাংলা চলচ্চিত্র জগতের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবশ্রী রায়। একটা সময় তার মিষ্টি মুখ এবং তার অসাধারণ নাচে মুগ্ধ হত গোটা বাংলার দর্শক। তার প্রতিভা, অভিনয় ক্ষমতা এই সবকিছু নিয়েই কেউ কখনো প্রশ্ন করার জায়গা খুঁজে পাইনি। অল্প বয়সে তিনি এতটাই সুন্দরী ছিলেন যে তার সৌন্দর্যের ঘায়েল হতো একাধিক ভক্ত। এত বছর বয়স হয়ে গিয়েও এখনো পর্যন্ত নিজের সাবলীল অভিনয় ক্ষমতা এবং নৃত্যেও পারদর্শী তিনি। কিছুদিন আগে পর্যন্ত তাকে ছোট পর্দাতে অভিনয় করতে দেখা গেছে। সম্প্রতি তাকে ‘ডান্স বাংলা ডান্স’ এর মঞ্চে আবার একবার স্টেজে নিজের নাচের মাধ্যমে ঝড় তুলতে দেখা গেল।
১৯৬২ সালের ৮ই আগস্ট কলকাতায় তার জন্ম হয়। তাকে বাংলার চলচ্চিত্র প্রেমী দর্শকরা ডাকেন “কলকাতার রসগোল্লা” বলে। অনেক ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জানা যায় ১৯৬৬ সালে ‘পাগল ঠাকুর’ ছবিতে অভিনয় করেন। তারপর থেকে তিনি বহু ছবিতে অভিনয় করেছেন। কিন্তু তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পান ‘দাদার কীর্তি’ ছবিতে। সেখান থেকেই তাকে লোক দেবশ্রী রায় নামে চিনতে শুরু করে। এর আগে তাকে চুমকি রায় এবং রুমকি রায় এই সকল নামেই চিনতো দর্শকরা।
তারপর থেকে একের পর এক জনপ্রিয় ছবিতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করতে শুরু করেন। তবে তার প্রথম তাপস পালের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করা ছবির নাম হল ‘সমাপ্তি’। তারপর থেকেই তিনি সকলের নজরে আসতে শুরু করেন। তার ছবি ‘রক্তে লেখা’তে তার অভিনীত জনপ্রিয় গান ‘আমি কলকাতার রসগোল্লা’ সকলের মুখে মুখে আজও ঘোরে। এরপর থেকেই তার নাম হয়ে ওঠে “কলকাতার রসগোল্লা”। নিজের মিষ্টি মুখ এবং অসাধারণ নৃত্য প্রতিভায় মুগ্ধ করতেন সকলকে। সম্প্রতি তার ‘ঝংকার’ ছবির একটি গানের নাচ আবার একবার দর্শককে পুরনো দিনে ফিরিয়ে নিয়ে গেছে।
View this post on Instagram
প্রসঙ্গত কিছুদিন আগেই জি বাংলার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো- ‘ডান্স বাংলা ডান্স’ শুরু হয়েছে। যেটা শুরুর সাথে সাথে দর্শকরা আরো একবার পুরনো ডান্স বাংলা ডান্সের মেজাজ ফিরে পেয়েছে। কারণ প্রায় দশ বছরেরও বেশি সময় পর আরও একবার মহাগুরুর আসনে ফিরে এসেছেন মিঠুন চক্রবর্তী। সেইসঙ্গে আবার পুরনো বাচ্চাদের সঙ্গে হাসিখুশি নিয়ে এবং কার্টুন ক্যারেক্টার কেকেও ফিরে এসেছে। এই বছরের বিচারক হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে দুই বঙ্গ অভিনেত্রী এবং বঙ্গ কন্যা ও বলিউডের অভিনেত্রী অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলী এবং শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে রয়েছেন মৌনি রয়। তার সাথে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
View this post on Instagram
প্রথম থেকেই প্রত্যেকটি প্রতিযোগীর নাচ এখনও পর্যন্ত দর্শকের অত্যন্ত ভালো লাগছে। তবে আরো একবার প্রায় ১৩ বছর পরে ফিরে এসেছে সকলের প্রিয় মিঠুন চক্রবর্তীর “পান্তা ভাতের কুন্ডু” অর্থাৎ দীপান্বিতা কুন্ডু। ২০১১ সালের ‘ডান্স বাংলা ডান্সে’র যে ছোট্ট খুদে শিল্পী জনপ্রিয়তা পেয়েছিলেন। তাকে আরো একবার এই বছরের সিজনে দেখা যাচ্ছে। আর সম্প্রতি একটি পর্বে দেবশ্রী রায় দীপান্বিতার সঙ্গেই মঞ্চ ভাগ করে নিয়েছেন ‘ঝংকার’ ছবির জনপ্রিয় গান ‘বাজলো যে ঘুঙরু’তে। এত বছর পরেও দেবশ্রী রায়ের নাচ দেখে দর্শকরা আবার পুরনো দিনের দেবশ্রী রায়কে দেখতে পেয়েছেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এই সকলে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ।

