বিরাট দুঃসংবাদ! মাত্র ২২ বছর বয়সেই না ফেরার দেশে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! মৃ’ত্যুর কিছুক্ষণ আগেও সমাজ মাধ্যমে ছিলেন সক্রিয়! রহস্য মৃ’ত্যুর পিছনে রয়েছে কে? কি বলছে ময়নাতদন্তের রিপোর্ট?

বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২২ বছর বয়সে এক তরুণ অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর খবরে হতবাক সহকর্মী থেকে অনুরাগীরা। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় নিজের বাসভবনে তিনি একা ছিলেন। সেই সময়ই তাঁর মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং তদন্ত শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করা হয়নি। ফলে পুলিশ আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে অভিনেত্রীর শেষ কয়েক ঘণ্টার কর্মকাণ্ড। মৃত্যুর আগে পর্যন্ত তিনি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় ছিলেন বলে জানা গিয়েছে। এমনকি ঘটনার কিছু সময় আগেই একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেখানে তাঁকে স্বাভাবিক এবং হাসিখুশি মেজাজেই দেখা গিয়েছিল। সেই কারণেই তাঁর আকস্মিক মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।
অল্প বয়সেই অভিনয় জগতে নিজের পরিচিতি তৈরি করেছিলেন এই অভিনেত্রী। টেলিভিশন এবং সিনেমা, দুই ক্ষেত্রেই তিনি কাজ করেছেন। সম্প্রতি একটি জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। পাশাপাশি বড়পর্দার একাধিক কাজেও তাঁকে দেখা গিয়েছিল, যার ফলে ধীরে ধীরে তাঁর জনপ্রিয়তা বাড়ছিল।

আরও পড়ুনঃ ‘আমার দাদু একজন বিখ্যাত…আমি তারই নাতনি!’ নাম শুনে চমকে ওঠেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী! মাথায় হাত অভিনেতা কাঞ্চনের? জানেন কার নাতনি অভিনেত্রী দেবাদৃতা বসু?
প্রয়াত অভিনেত্রীর নাম সঞ্চিতা উগল। তিনি হিন্দি টেলিভিশন ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ ছিলেন। জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ অভিনয়ের মাধ্যমে তিনি বিশেষ পরিচিতি পান। এছাড়াও ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েগি’ ধারাবাহিক এবং ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। মহারাষ্ট্রের পালঘরে নিজের বাসভবনেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

