দেহে বাসা বেঁধেছে ভ’য়ংকর ব্যাধি! গুরুতর অসুস্থ হয়ে বাড়িতেই দিন কাটছে তাঁর! কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী চিত্রা সেন?

বাংলা চলচ্চিত্র জগতের (Film Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন চিত্রা সেন (Chitra Sen)। বড় পর্দা থেকে শুরু করে টেলিভিশনের ছোটো পর্দায় দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর অভিনয় যাত্রা শুরু হয়েছিল থিয়েটারের হাত ধরে। দীর্ঘ বেশ কয়েক বছর থিয়েটারে দক্ষ ভাবে অভিনয় করেছেন তিনি।

নিজের অভিনয় জীবনে অভিনেত্রী জুটুক, কোমল গান্ধার, ব্যক্তিগত সহকারী, জয়ের শহর, কন্যাদান, ইউনিশে এপ্রিল, ভয়, অনু এর মতন বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও ধারাবাহিক জগতে সুবর্নলতা, বয়েই গেলো, অন্দরমহল, নকশিকাঁথা, শ্রীময়ী, খড়কুটো এর মতন বেশকিছু জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল স্টার জলসার মেয়েবেলা ধারাবাহিকে অভিনয় করতে।

actress

তারপরই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। অসুস্থ হওয়ার সময় পুত্রবধূ রেশমী ও নাতি ঋদ্ধি সেন হাসপাতালে নিয়ে যান তাঁকে। ছেলে কৌশিক সেন সেই সময় কাজের সূত্রে বাইরে ছিলেন।

বার্ধক্যজনিত নানা লক্ষণ দেখা দিচ্ছিল। অভিনেত্রীর বয়স তখন ৮৫ পেরিয়ে গিয়েছে। কখনও হয়তো কোমরে ব্যথা, কখনও আবার স্নায়ুর সমস্যা দেখা দিচ্ছিল। তারপর থেকে অভিনেত্রী বাড়িতেই রয়েছেন। ধারাবাহিক, ছবির শুটিং এখন পুরোপুরি বন্ধ।

আরও পড়ুনঃ গ্রাস করেছিল ক’ঠিন রো’গ! ভেঙে গিয়েছিল পা! সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজ সফল অভিনেত্রী সুদেষ্ণা রায়!

চলতি বছর মে মাসে অসুস্থ হয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। বর্তমানে এখন অনেকটাই স্থিতিশীল তার অবস্থা। শরীরে সোডিয়াম পটাশিয়াম এর ঘাটতির অভাবে শরীর অসুস্থ হয়ে পড়েছিল। তবে আর হয়তো অভিনয় জগতে দেখা যাবে না বর্ষীয়ান অভিনেত্রী চিত্রা সেনকে।

Back to top button