‘‘ভগবান একমাত্র আমার কোল থেকেই কেড়ে নিয়েছিলেন সবকিছু’- সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়িকা!

অভিনয় জগতের (Flim Industry) একজন জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী হলেন বুলবুলি চৌবে পাঁজা (Bulbuli Panja)। দীর্ঘ কয়েক বছরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন বুলবুলি। বিভিন্ন টিভি শো (Television Show) এর সঞ্চালিকা থেকে ধীরে ধীরে অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। বড় পর্দা থেকে শুরু করে টেলিভিশনের ছোটো পর্দায় বিভিন্ন সময়ে পার্শ্ব চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন। মাঝে দীর্ঘ কয়েক বছর ধরে অভিনেত্রীকে পর্দায় দেখা যাচ্ছিল না।
মাঝে ৯ বছর অভিনয় জীবন থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। শোনা যায় পরিবারের জন্যই অভিনয় থেকে অতগুলো বছর দূরে ছিলেন বুলবুলি। তিনি জীবনে একটা বড় আঘাত পেয়েছেন। সেটা হল তাঁর সন্তানের মৃত্যু। গর্ভস্থ্য অবস্থায় সন্তাম মারা যায় তাঁর। মিস ক্যারেজ হয় বুলবুলির। সেই সময় এক্কেবারে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
সবসময়ই অভিনেত্রীর কাছে তার পরিবার প্রাধান্য পেয়ে এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “সেই সময় আমি অত্যন্ত ভেঙে পড়েছিলাম। খালি বারবার মনে হত সবার তো কোল ভর্তি। আমারটাই কেবল খালি। আমার পরিবারের লোকজন আমাকে সেই সময় আগলে রেখেছিলেন। আমার এক শ্বশুরমশাই আমাকে বলেছিলেন, ‘বউমা বাগানে গাছের যত্ন করলে ফল আসে। তুমি নিজের যত্ন নাও, দেখবে ঠিক তুমি মা হতে পারবে’।”

তারপর থেকেই অভিনেত্রী শ্বশুরের কথা মেনে নিজের যত্ন নিতে শুরু করেন। নিজের খেয়াল রাখতে শুরু করেন। তার বছরখানেকের মধ্যে তাঁর কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে পুত্রসন্তান। বর্তমানে সেই পুত্র সন্তানকে নিয়েই দিন কাটছে বুলবুলির। ছেলের যত্ন, পড়াশুনা সবকিছুর উপর নজর রয়েছে অভিনেত্রীর।
আরও পড়ুনঃ মুম্বাইয়ে কাজ করার পরেই টলিউডে বেড়েছে কদর! অকপটে টোটা রায় চৌধুরী!
বাঙালি প্রযোজক শিবাজি পাঞ্জাকে বিয়ে করেছেন বুলবুলি। নিজের অভিনয় ক্যারিয়ারে তিনি একদিন প্রতিদিন, মৌচাক, দ্বিরাগমন, চোখের তারা তুই, পুন্যি পুকুর, ফুলমনি, অন্দরমহল, ফাগুন বউ, কে আপন কে পর, গোধূলি আলাপ, খেলাঘর, মুকুট, আকাশ কুসুমের মত একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়াও বড় পর্দায় বাপি বাড়ি যা, বলো দুগ্গা মাইকি, ককপিটের মতন ছবিতে অভিনয় করেছেন।

