উচ্চতায় অমিতাভ বচ্চনকে পেরোতে পারে না বলিউডের অনেক অভিনেতারা! জানেন কি তিন খানের মধ্যে কার উচ্চতা বেশি?

বর্তমানে বলিউডের নায়ক নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে উন্মাদনা কম নেই। বলিউডের নায়করা একে অপরের সঙ্গে তরুণী ভক্তদের সংখ্যায় টেক্কা দেন। তাদের সৌন্দর্য সুঠাম দেহ এবং স্টাইল সবকিছু নিয়েই চর্চা হতে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। শুধু তরুণীদের মধ্যে নয় বর্তমান সমাজে তরুণদের মধ্যেও বলিউড হিরোদেরকে স্টাইল আইকন মেনে চলার ট্রেন্ডটাই বেশি চলে আসছে। তবে স্টাইল বা দেখতে, এই সবকিছুকেই কৃত্রিমভাবে সুন্দর করা যায় কিন্তু উচ্চতাকে কেউ কখনো পরিবর্তন করতে পারে না। আজ জানবো বলিউডের অভিনেতাদের উচ্চতা।
১. অমিতাভ বচ্চন – অমিতাভ বচ্চন যিনি সারা দেশের কাছে “বিগ বি” নামে পরিচিত। আজ এত বছর বয়স হয়ে যাওয়ার পরেও সমান তালে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন তিনি। ১৯৭০ থেকে ৮০ দশক পর্যন্ত বলিউডে তার একচ্ছত্র আধিপত্য ছিল। ১৯৬৯ সালে তিনি অভিনয় জীবনে পা দিলেও ১৯৭১ সালে ‘আনন্দ’ ছবির মাধ্যমেই তিনি জনপ্রিয়তা পান।তার উচ্চতার জন্য সবসময়ই তার প্রশংসা করেছে দর্শকমহল। তার উচ্চতা হল ৬ ফুট ২ ইঞ্চি।

২. শাহরুখ খান – শাহরুখ খান যাকে গোটা পৃথিবী চেনে ‘কিং খান’ নামে চেনে। একদম সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসে আজকের তিনি ভারতের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম। সারা পৃথিবীতে তার খ্যাতি কম নেই। পৃথিবীর কোনায় কোনায় তার অগণিতিক ভক্ত ছড়িয়ে রয়েছে। অভিনয় জীবনের শুরুর দিকে ছোট পর্দায় অভিনয় করলেও আস্তে আস্তে তিনি বড় পর্দায় রাজ করতে শুরু করেন। সম্প্রতি তার ছবি পাঠান দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। এই অভিনেতার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।

৩. আমির খান – বলিউডের তিন খানের মধ্যে একজন হলেন আমির খান। যার মিষ্টি মুখের জন্য তরুণীরা সবসময়ই তাকে পছন্দ করত। ১৯৮৮ সালের ‘কয়ামত সে কয়ামত তক’ ছবির মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। এই ছবিতে তার বিপরীতে ছিল অভিনেত্রী জুহি চাওলা। তার ঝুলিতে রয়েছে একাধিক জনপ্রিয় ছবি। এই অভিনেতার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।

৪. সালমান খান- বলিউডে “ভাইজান” নামে পরিচিত সালমান খান। অ্যাকশন হিরো থেকে রোমান্টিক হিরো সবকিছুতেই সাবলীল অভিনয়ের জন্য বিখ্যাত সালমান খান। একাধারে তার ফিটনেস এবং অভিনব স্টাইলের জন্য তিনি ভক্তদের মধ্যে অত্যাধিক জনপ্রিয়। তার উচ্চতা হল ৫ ফুট ৭ ইঞ্চি।

৫. সাইফ আলী খান- নবাব বংশের ছেলে সাইফ আলী খান। বলিউডের একের পর এক জনপ্রিয় ছবি করে খ্যাতি অর্জন করেন। বর্তমানে তার মেয়ে সারা আলি খান দারুনভাবে জনপ্রিয় একজন অভিনেত্রী বলিউডের। তিনি জনপ্রিয় অভিনেত্রী এবং কাপুর পরিবারের মেয়ে করিনা কাপুরকে বিয়ে করেন। বলিউডের জনপ্রিয় জুটি গুলির মধ্যে একটি হল সাইফ করিনার জুটি। সাইফ আলী খানের উচ্চতা হল ৫ ফুট ৭ ইঞ্চি।

৬. রণবীর কাপুর – বর্তমান সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন রণবীর কাপুর। শুরুর প্রথম থেকেই যাকে “চকলেটি বয়” হিসাবে তরুণীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা পেতে দেখা গেছে। বর্তমানে তার বিয়ে হয়েছে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে। এবং সদ্য তিনি বাবা হয়েছেন। এই অভিনেতার ঝুলিতে রয়েছে একের পর এক জনপ্রিয় সব ছবি। ঋষি কাপুর এবং নিতু কাপুরের পুত্র হল রণবীর কাপুর। তার উচ্চতা হল ৬ ফুট।


