গোপনে হয়েছে শেষকৃত্য! অভিনেতা ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন দিতে সবার অলক্ষে কোথায় গেলেন দেওল পরিবার?

খ্যাতিমান অভিনেতা ধর্মেন্দ্রকে বিদায় জানিয়েছে পুরো বলিউড। মাত্র কয়েক দিনের ব্যবধানে বদলে গেছে পুরো পরিবেশ। যে পরিবার তাঁর জন্মদিনের প্রস্তুতিতে ব্যস্ত ছিল, আজ তাঁদের হাতেই প্রয়াত অভিনেতার অস্থি। মৃত্যুর সাতদিন পর রবিবার হরিদ্বারের গঙ্গার পাড়ে পৌঁছালেন তাঁর পরিবার, সম্পন্ন হল অস্থি বিসর্জনের আচার।

২৪ নভেম্বর সকালে নীরবে, প্রায় অগোচরেই পৃথিবী ছাড়েন ধর্মেন্দ্র। শেষ দর্শনের কোনও সুযোগ পাননি অনুরাগীরা। মুম্বইয়ের ভিলে পার্ল শ্মশান ঘাটে অ্যাম্বুল্যান্সে করে আনা হয় তাঁর দেহ। মুহূর্তেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় শ্মশান ও তাঁর বাড়ির সামনে। একে একে পৌঁছেছিলেন বলিউডের তারকারা। সকলেই প্রিয় ‘হেমামালিনি-ধর্মেন্দ্র’ যুগের সেই কিংবদন্তিকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছিলেন।

dharmendra

এরপর বৃহস্পতিবার হয় স্মরণসভা। শোকের ছায়া নেমে আসে পুরো দেওল পরিবারে। সানি, ববি, ঈষা, অহনা—সবাইকে দেখা যায় অন্তর থেকে ভেঙে পড়া অবস্থায়। তবে পরিবারের পক্ষ থেকে মৃত্যুর দিন কোনও মন্তব্য করা হয়নি। সেদিন শেষকৃত্য শেষে যেভাবে অস্থি নিয়ে ফিরেছিলেন ধর্মেন্দ্রর নিকটজনেরা, তা থেকেই স্পষ্ট হয়েছিল—হিন্দু রীতিতে অস্থি বিসর্জনের আয়োজন শিগগিরই হবে।

গত এক মাস ধরেই রোগের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা। ১১ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, যদিও তখন তিনি চিকিৎসাধীন অবস্থায় বাড়িতেই ছিলেন। সবাই আশা করছিলেন তিনি সেরে উঠবেন। কিন্তু সময় ক্রমে বদলে যায়। ২৪ নভেম্বর সকাল থেকেই বাড়তে থাকে নিরাপত্তা। আর কয়েক ঘণ্টার মধ্যেই ভেসে ওঠে দুঃসংবাদ—ধর্মেন্দ্র আর নেই। বলিউড থেকে সাধারণ মানুষ, শোকাচ্ছন্ন গোটা দেশ।

আরও পড়ুনঃ ছোটপর্দার নতুন জুটিতে উত্তেজিত দর্শক! আর্য-অপর্ণার রোম্যান্সে মেতে উঠেছে টলিপাড়া! কেমন লাগছে এই নতুন জুটিকে?

রবিবার অবশেষে সেই অস্থি নিয়ে দেওল পরিবার পৌঁছায় হরিদ্বারে। গঙ্গার ধারে শান্ত, আবেগঘন পরিবেশে সম্পন্ন হয় বিসর্জন। কিংবদন্তি অভিনেতার চিরবিদায় ঘোষণা করল আচার–অনুষ্ঠান। উপস্থিত ছিল তাঁর পরিবারের সবাই। ধর্মেন্দ্রকে বিদায় জানালো গঙ্গাও। এমনই এক নীরব সকাল, যেখানে আলো ফুঁড়ে উঠে এল স্মৃতি আর অশ্রুর মিশেল।

Back to top button