“খাবার ছাড়া থাকতে পারি, কিন্তু যৌনতা ছাড়া অসম্ভব”- জীবনে নতুন প্রেম আসতেই এ কী বললেন সামান্থা!

সামান্থা প্রভু (Samantha Pravu), বলিউডের (Bollywood) অত্যন্ত জনপ্রিয় এক মুখ। তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতে বিশাল নামডাক এই অভিনেত্রীর। ২০১০ সালে ‘ইয়ে মায়া চাসাভে’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী রুপোলি পর্দায় অভিষেক ঘটান। এরপর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন সিনেমা প্রেমীদের।

এরপর ক্যারিয়ারে কিছুটা পথ চলার পর অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে ২০১৫ সালে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পরেন। টানা ২ বছর প্রেম করার পর ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। কিন্তু, সুখ ছিল না বেশিদিনের। দীর্ঘ ৪ বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদ ঘটে। এই মুহূর্তে মনের দরজা বন্ধ রেখেছেন অভিনেত্রী এমনটাই জানিয়েছেন।

অন্যদিকে আবার নাগা চৈতন্য কিছুদিন আগেই ফের বিয়ে করেছেন। অভিনেত্রী অবশ্য প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি। বিভিন্ন সম্পর্কের টানাপোড়েনে ধীরে ধীরে অভিনেত্রী নিজেকে সামলে নিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে অভিনেত্রীর এক পুরনো সাক্ষাৎকার।

এখানে দেখা যাচ্ছে সাক্ষাতকারী তাঁকে প্রশ্ন করেছে, ‘যৌনতা নাকি খাবার কোনটি ছাড়া একদম থাকতে পারবেন না?’ এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী নির্বিঘ্নে বলে ওঠেন খাবার না খেয়ে কাটিয়েছেন বহুদিন কিন্তু যৌনতা ছাড়া একটা দিনও কাটানো তার পক্ষে খুবই কষ্টকর।

আরও পড়ুনঃ ঈশিতা, শালিনীর পর এবার ফুলকির দিকে হাত বাড়ালো রুদ্র! দৃষ্টিহীনতার সুযোগ নিয়ে ফুলকির গায়ে হাত দিলো জামাই বাবু!

অভিনেত্রীর প্রশ্নের এই উত্তর শুনে অবাক হয়েছেন অনেক অনুরাগীরাই। প্রসঙ্গত বলা যায়, বিনোদন জগতের অন্দরের খবর শোনা যাচ্ছে অভিনেত্রীর গায়ে ফের লেগেছে প্রেমের হাওয়া। প্রেম করছেন জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরু’র সঙ্গে।

Back to top button