গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন আশা ভোঁসলে! হৃৎপিণ্ড ও শ্বাসযন্ত্রে প্রবল সমস্যা! ICU-তে ভর্তি কিংবদন্তি গায়িকা!

ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)-কে মুম্বইয়ের Breach Candy Hospital Trust-এ ভর্তি করা হয়েছে। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, হঠাৎ শারীরিক সমস্যার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত কিছু জানায়নি, তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, হৃদযন্ত্র এবং শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যার জন্যই এই ভর্তি হওয়া।
বর্তমানে হাসপাতালের এমার্জেন্সি মেডিকেল সার্ভিস ইউনিটে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে এবং অবস্থার ওপর কড়া নজর রাখা হচ্ছে। গত কয়েক মাস ধরেই তাঁর শরীর খুব একটা ভালো যাচ্ছিল না বলে খবর। সেই পরিস্থিতির মধ্যেই আচমকা শারীরিক অবনতির জেরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে কিছু প্রতিবেদনে।
Asha Bhosle কেবল একজন গায়িকা নন, তিনি এক জীবন্ত ইতিহাস। সাত দশকেরও বেশি সময় ধরে তাঁর কণ্ঠস্বর ভারতীয় সঙ্গীতকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। নানা ঘরানার গান গাওয়ার দক্ষতা, অদম্য শক্তি এবং নতুনত্বকে গ্রহণ করার ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। তাঁর গাওয়া অসংখ্য গান আজও সমান জনপ্রিয়।
১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাঙ্গলিতে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। তাঁর বাবা Deenanath Mangeshkar ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে দিদি Lata Mangeshkar-এর সঙ্গে তিনিও সঙ্গীত জগতে পা রাখেন। শুরুটা কঠিন হলেও নিজের পরিশ্রম ও প্রতিভায় তিনি ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নেন।
আরও পড়ুন: শূন্য থেকে নতুন করে ফের শূন্যেই প্রত্যাবর্তন! ‘দিন আনি দিন খাই…’ ‘হাতে কোন কাজ নেই…’ কঠিন সময়ের মধ্যে নতুন করে পথ খুঁজছেন শৈবাল ভট্টাচার্য!
পরে Rahul Dev Burman-এর সঙ্গে তাঁর জুটি সঙ্গীত জগতে নতুন ইতিহাস তৈরি করে। ‘দম মারো দম’ বা ‘চুরা লিয়া হ্যায় তুমনে’-র মতো গান তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। একই সঙ্গে ‘উমরাও জান’ ছবির গজল তাঁর কণ্ঠের গভীরতা তুলে ধরে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার খবর ঘিরে উদ্বিগ্ন গোটা দেশ, দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন ভক্তরা।

