প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে গায়কের চোখে ‘মুক্তি’ দেখেছিলেন গায়িকা! ‘কেউতো দিনের পর দিন ভান করতে পারেনা…’ অরিজিৎ সিং-এর সাধারণ জীবন যাপন নিয়ে অকপটে কৌশিকী চক্রবর্তী!

জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘিরে শুরু থেকেই চর্চা চলছে। চলতি বছরের শুরুতে তিনি ঘোষণা করেন, আর নতুন করে সিনেমার জন্য গান গাইবেন না। এই খবরে অনুরাগীদের মধ্যে হতাশা তৈরি হলেও, বিষয়টি নিয়ে ভিন্ন মত প্রকাশ করলেন কৌশিকী চক্রবর্তী।
এক সাক্ষাৎকারে কৌশিকী জানান, অরিজিতের এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়। তাঁর সঙ্গে কথা বলেই তিনি বুঝেছেন, এটি পরিকল্পিত পদক্ষেপ। অনেকেই এটিকে খারাপ খবর হিসেবে দেখলেও, কৌশিকীর মতে এটি এক শিল্পীর নতুন পথে এগিয়ে যাওয়ার ইঙ্গিত।
তিনি বলেন, এতদিন অরিজিৎ মূলত প্লেব্যাক গায়ক হিসেবে পরিচিত ছিলেন। এখন তিনি সেই গণ্ডি পেরিয়ে আরও বড় জায়গায় পৌঁছেছেন। শুধু গান গাওয়া নয়, তিনি নিজেই গান তৈরি করেন এবং সঙ্গীত নিয়েই থাকেন। তাই এই সিদ্ধান্তকে তিনি অরিজিতের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন।
কৌশিকী আরও বলেন, অরিজিতের সহজ জীবনযাপন অনেকের জন্য উদাহরণ হতে পারে। সাফল্যের শীর্ষে থেকেও কীভাবে সাধারণ জীবনযাপন করা যায়, তা তিনি দেখিয়েছেন। নিজের শিকড়ের সঙ্গে যুক্ত থাকা এবং আত্মবিশ্বাস বজায় রাখা—এই গুণগুলোই তাঁকে আলাদা করে তোলে।
আরও পড়ুনঃ ‘চোখ দুটো খোলা ছিল, আমি চিনতেই পারছিলাম না!’ বিপ্লব দাশগুপ্তের নিথর দেহের সামনে দাঁড়িয়ে শিউরে উঠেছিলেন আরত্রিকা মাইতি! চোখে জল নিয়ে কি বললেন অভিনেত্রী?
উল্লেখ্য, ২০২৬ সালের শুরুতে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিং নিজেই এই সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, দীর্ঘদিনের ভালোবাসার জন্য শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে আর প্লেব্যাক গান না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আগে রেকর্ড করা গানগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে, যার মধ্যে ইতিমধ্যেই ‘ভূত বাংলা’ ছবির একটি গান মুক্তি পেয়েছে।

