আইপিএলের শুরুতেই বড় চমক! এই বার মঞ্চে থাকছেন অরিজিৎ! উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তদের কী চমক দিতে চলেছেন গায়ক?

খ্যাতির চূড়ায় থেকেও তাঁর পা বরাবর মাটিতে। দেশের একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেও আজও তিনি ‘কেয়ার অফ জিয়াগঞ্জ’। কথা হচ্ছে অরিজিৎ সিং-কে নিয়ে। এই বাঙালি গায়কের এখন বিশ্বজোড়া খ্যাতি। একের পর এক কনসার্ট করে বেড়াচ্ছেন দেশে-বিদেশে। কিছু দিন আগেই অরিজিতের হিন্দি গান জায়গা করে নিয়েছিল ফুটবল মাঠে, তাও আবার এল ক্লাসিকোর মঞ্চে।

২০০৮ সাল থেকেই ভারতে আরম্ভ হয়েছে এই বিশেষ ধরনের টুর্নামেন্ট। তখন থেকেই জাঁকজমক সহকারে একটি বড়সড় উদ্বোধনের রেওয়াজ দেখা গিয়েছে। তবে সেই রীতিতে ছেদ পড়ে ২০১৮ সালে। ২০১৯ সালেও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। কারণ তখন পৃথিবীতে চলছিল এক ভয়ঙ্কর অতিমারি। পরের কয়েকটা বছর অতিমারির কোপে কোনও রকমের ঝুঁকি নিতে চাননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Arijit Singh likely to sing in IPL 2023 inauguration | Sangbad Pratidin
আবার এতগুলো বছর পার করে রাজকীয় ভঙ্গিতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যা অনুরাগীদের কাছে আইপিএল নামেই বেশি জনপ্রিয়। চলতি বছরে জাঁকজমকের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করতে আগ্রহী কর্তৃপক্ষ। এর আগে মহিলাদের প্রিমিয়ার লিগের উদ্বোধনের ছিল তারকার অংশগ্রহণ। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণী ও কৃতি শ্যানন। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা দুই দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনা ও তমন্না ভাটিয়ার। তবে সেই সব জল্পনা ছাপিয়ে খবর, চলতি বছরে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের দর্শক ও শ্রোতাদের মোহিত করতে চলেছেন স্বয়ং অরিজিৎ সিংহ।

৩১ মার্চ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধে ৬টা থেকে শুরু তারকার মেলা বসবে সেই অনুষ্ঠানে। রশ্মিকা মন্দনা ও তমন্না ভাটিয়া তো রয়েইছেন। পাশাপাশি অরিজিৎ সিংহের পারফরম্যান্স নিয়েই সবচেয়ে বেশি উৎসাহ প্রকাশ করেছে তার অনুরাগীরা। দেশজোড়া অনুরাগী তাঁর। মঞ্চে উঠে গান ধরলে শ্রোতাদের অনন্য এক অভিজ্ঞতা উপহার দেন জনপ্রিয় গায়ক। আইপিএলের মঞ্চেও তার কোনও ব্যতিক্রম হবে না বলেই আশা আইপিএল কর্তৃপক্ষের।

কিছুদিন আগের কথা, সেদিন আন্তর্জাতিক মহলে অনবদ্য এক স্বীকৃতি অর্জন করেছেন অরিজিৎ সিংহ। স্পেনের অন্যতম জনপ্রিয় ফুটবল স্টেডিয়াম ক্যাম্প ন্যুয়ে জায়গা করে নিয়েছিল তাঁর হিন্দি গান ‘বইরিয়া’। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ ম্যাচ চলাকালীন ডিজিটাল বোর্ডে দেখা গিয়েছিল ‘বইরিয়া’র ঝলক। এটাই ছিল প্রথমবার যেখানে ফুটবল মাঠের ডিজিটাল বোর্ডে জায়গা পায় কোনও বলিউড গান। আজ থেকে কয়েকটা সপ্তাহ আগেই ইউটিউব ও একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পায় অমিতাভ ভট্টাচার্যের লেখা ও গোল্ডি সোহেলের সুর দেওয়া এই গান।

Back to top button