বড়বাবু নিচ্ছে ছোট বাবু আনার প্রস্তুতি! ‘নিম ফুলের মধু’তে সৃজনের কাণ্ডকারখানা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে দর্শক

বাংলা টেলিভিশনের এই মুহূর্তের একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাসকে। প্রথম থেকেই পর্না এবং সৃজনের জুটি দর্শকের অত্যন্ত পছন্দের। সেই সঙ্গে সৃজনের মায়ের চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়।

প্রথম থেকেই সৃজন, তার মা এবং পর্নারর গল্প দর্শকদের যে অত্যন্ত পছন্দ হচ্ছে তা বোঝাই যাচ্ছে। সম্প্রতি সপ্তাহে এই ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টিআরপি তালিকায়। আর সেই গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। কিন্তু এবার এই ধারাবাহিক আরো জমজমাট হয়ে উঠেছে। হাসি মজা দুঃখ আনন্দ সবকিছু নিয়ে এই ধারাবাহিকের গল্প গড়ে উঠেছে।

সম্প্রতি দেখানো হচ্ছিল পর্নার এক সিনিয়রের জন্য সৃজন এবং পর্নার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। যার ফলে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় আর সেই সুযোগটা কাজে লাগিয়ে কৃষ্ণা, পর্না এবং সৃজনের মধ্যে তিন্নিকে ঢোকানোর চেষ্টা করে। কিন্তু পর্না সব বুঝতে পারে এবং তিন্নিকে উচিত শিক্ষা দেয়।

সম্প্রতি নিম ফুলের মধুতে পর্নার করা সতীন কাঁটা ব্রত এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের মধ্যে। তাই নিয়েই এখন সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনের গ্রুপ গুলিতে কথা হচ্ছে। তবে এরই মধ্যে সৃজনের একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অনেকেই ট্রোল করছে ধারাবাহিকের নায়কের।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে বাবু অর্থাৎ সৃজন ব্যায়াম করছে। পর্নার অনেক যত্ন নিচ্ছে প্রসঙ্গত এই দেখে সকলে বলছে বড়বাবু এবার ছোটবাবু আনার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ধারাবাহিক এমন কিছু দেখানো হবে না। তার কারণ পরেনা মাতঙ্গি মায়ের কথা মত এক বছর ব্রহ্মচর্য পালন করতে চায়। তাই পরবর্তী দিনে সৃজন আর পর্নার মধ্যে এই নিয়ে কোন ভুল বোঝাবুঝি হয় কিনা সেটাই দেখার।

