না ফেরার দেশে বাংলা ছবির জনপ্রিয় তারকা! শিল্পীর আকস্মিক প্রয়াণে স্তব্ধ টলিউড

টলিপাড়ায় নামল শোকের ছায়া। ৮৬ বছর বয়সে থেমে গেল শিল্পীপ্রাণ। না ফেরার দেশে পা রাখলেন বাংলা চলচ্চিত্র জনপ্রিয় প্রযোজক ও সুরকার শিল্পী। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন শিল্পী। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে অপরিসীম ভূমিকা ছিল শিল্পী অসীমা মুখোপাধ্যায়ের (Ashima Mukhopadhyay)। অসীমা দেবীর সুরে গান গেয়েছেন মান্না দে, শ্যামল মিত্র, আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো স্বর্ণযুগের শিল্পীরা। সঙ্গীতের সুর রচনা ছাড়াও একজন গায়িকা হিসেবেও সুনাম অর্জন করেন অসীমা মুখোপাধ্যায়। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চির স্মরণীয় মহিষাসুরমর্দিনীতেও গান গেয়েছেন তিনি।
বাংলা চলচ্চিত্রেও অসীমা দেবীর ভূমিকা ছিল চির স্মরণীয়। ‘চৌরঙ্গী’, ‘মেমসাহেব’, ‘বাঘবন্দী খেলার’ মতো ছবির সফল প্রযোজনা করেন তিনি। তাঁর সুরে ‘বড় একা লাগে এই আঁধারে’ গানটি আজও কানে বাজে সংগীতপ্রেমীদের।

বার্ধক্য জনিত কারণে বাড়িতেই চিকিৎসা চলছিল অসীমা দেবীর। পরিবার সূত্রে খবর, পার্কিনসন্স-এ আক্রান্ত হয়েছিলেন তিনি। মঙ্গলবার শিল্পীর এহেন আকস্মিক মৃত্যুতে টলিউডের অপূরণীয় ক্ষতি হল বলেই মত কলাকুশলীদের।
২০২০ সালে শিল্পীকে ‘সঙ্গীত মহাসম্মান’ পুরষ্কার প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার। এহেন শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অসীমা মুখোপাধ্যায়। চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অসীমা দেবী। বর্ষীয়ান শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

