“খুব মিথ্যা কথা বলি আমি, নিজের সাথে নিজে মিথ্যাচার করি”- কি নিয়ে মিথ্যে বলেন অভিনেত্রী? অকপটে অপরাজিতা আঢ্য!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adya) দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। টেলিভিশনের ছোট পর্দায় হোক বা রুপোলি পর্দা সব জায়গাতে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। হাসিখুশি, খোলা মনের মানুষ অপরাজিতা নিজেও ভালো থাকতে এবং পাশের মানুষগুলোকে ভালো রাখতে তিনি বরাবর ভালোবাসেন। তাই অসংখ্য মানুষের প্রিয় একজন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। নিজের অভিনয়ের মাধ্যমে তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিক, সিনেমা ওয়েব সিরিজে কাজ করেছেন। বিভিন্ন সময় তাকে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে। একই ধরনের চরিত্রে অভিনয় করতে কখনোই তাকে দেখা যায়নি। যার কারণে তিনি দর্শকদের কাছে আরো বেশি করে জনপ্রিয়।

কখনো নিজের চরিত্র দিয়ে দর্শকের মুখে হাসি ফুটিয়েছেন আবার কখনো গুরুগম্ভীর চরিত্রে দেখা গিয়েছে তাকে। বাস্তবেও ভীষণই মজার মানুষ তিনি। সম্প্রতি অভিনেত্রীর অভিনীত ছবি ৫ নং স্বপ্নময় লেন বক্স অফিস চলছে। মানসী সিনহা পরিচালিত এই ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে বেশ কিছু কথা বলতে শোনা গিয়েছে অভিনেত্রীকে।
ইন্ডাস্ট্রিতে থাকাকালীন সেলিব্রেটিদের অনেক কিছুর সম্মুখীন হতে হয়। ট্রোল, সমালোচনা এগুলি তো সেলিব্রেটিদের জীবনের নিত্যদিনের অংশ। অপরাজিতা কেও নিজের শারীরিক গঠনের জন্য একাধিকবার ট্রোল হতে হয়েছে। তবে অভিনেত্রী কখনোই নিজের সম্পর্কে লুকোচাপা কিছু করেনি। তিনি যা সেরকমভাবে নিজেকে ফুটিয়ে তোলেন ক্যামেরার সামনে।
আরও পড়ুনঃ সব কিছু ধ্বংস করতে ফের রায় চৌধুরী বাড়িতে ঈশিতা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় অভিনেত্রী নির্ভরশীল কিনা। তখন অভিনেত্রী জনান “সব মানুষই নির্ভরশীল, একে অপরের উপর নির্ভরশীল। সবাই একা আসে একা যায়, কিন্তু মানুষ এমন একটা জীব সে নির্ভর করতে ভালোবাসে। আমিও তাদের মধ্যে একজন। অনেকেই বলে আমি একা চলতে পারবো, আমি স্বাধীন। কিন্তু আমি মিথ্যা কথা বলি। আমি প্রচন্ডভাবে নির্ভরশীল হতে চাই, আমি নিজের সাথে নিজে মিথ্যাচার করি। নিজেকে বোঝাই যে আমি নির্ভরশীল নই।”

