আনন্দীর অস্তিত্ব মুছে ফেলার ব্যবস্থা করে ফেলল নন্দিনী! দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো আনন্দী (Anondi)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকমাস ঠিকই তবে ইতিমধ্যে ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। শুরুর সময় থেকে একটু একটু করে জায়গা তৈরি করে নিচ্ছে। প্রথম সপ্তাহের পর থেকে স্লট পাচ্ছে। এখনো প্রতিপক্ষকে হারাতে পারেনি তাও চেষ্টা করে যাচ্ছে প্রতিদিনই।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে অনিরুদ্ধ আদিকে থানায় যাওয়ার জন্য জোর করলেও আদি মানতে চায় না। সে স্পষ্ট জানিয়ে দেয় থানায় গিয়ে আনন্দীর নামে সে অভিযোগ করবে না। নন্দিনী তিতিরকে বোঝাতে থাকে এটাই আদিকে নিজের করে নেওয়ার মোক্ষম সুযোগ। এই সুযোগ যেন তিতির হাতছাড়া না করে। সেই সুযোগে তিতির আদিকে বিয়ে করার প্রস্তাব দেয়। তিতিরের এই আচরণে আদি বেশ বিরক্ত এবং অবাক হয়। এদিকে আদির বাবা, কাকা, দাদা সবাই তিতিরের সাথে আদির বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে।

anondi

আনন্দী আজকের পর্ব ১৯ নভেম্বর (Anondi Today Episode 19 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদির বাড়ি থেকে সবাই মিলে জোর করে আদির সাথে তিতিরের বিয়ে দিতে চায়। তিতির জোর করে আদিকে বিয়ে করতে চায়। কেউ আনন্দীর সাথে আদির বিয়েটা স্বীকার করতেই চায় না। কিন্তু বিজয়া, ঠাম্মি কেউই মানতে চায় না আদির সাথে তিতিরের বিয়েটা। আদি নিজেও তিতিরকে বিয়ে করতে একেবারেই রাজি হয় না।

তিতিরের সাথে আদির বিয়ের প্ল্যান করে নন্দিনী

এদিকে তিতিরের সাথে আদির বিয়ের কথা শুনে ঠাম্মি তো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর সবাই মিলে তাড়াহুড়ো করে ঠাম্মিকে নার্সিংহোমে নিয়ে যায়। সবাই মিলে পরীক্ষা করার পর বোঝা যায় ঠাম্মির হার্ট অ্যাটাক হয়েছে। এরপর তো আদি ঠাম্মিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কিভাবে ঠাম্মিকে সুস্থ করে তুলবে এটাই এখন আদির প্রধান লক্ষ্য। কিন্তু নন্দিনী এদিকে তিতিরকে আবারো উস্কানি দিতে থাকে। তিতির যেন আদিকে বিয়ের জন্য জোর করে সেটাই বলতে থাকে বারবার।

আরও পড়ুনঃ ভালোবাসার আগেই তৈরি হলো ঘৃণা! ভালো করতে গিয়ে রায়ানের সর্বনাশ করে ছাড়লো পারুল!

তারপর তিতির আদিকে ঐ পরিস্থিতে তাদের বিয়ের ব্যাপারে ভাবতে বলে। আদি তিতিরকে দেখে অবাক হয়ে যায়। এদিকে ঠাম্মির এই অবস্থা আদি এই সময়ে কিছু ভাবতেই পারছে না আর একদিকে তিতিরের এই ব্যবহার বিরক্ত করে তুলছে আদিকে। অন্যদিকে নন্দিনী সুপায়নকে ভালো মতন বুঝিয়ে দেয় যে যতক্ষণ না পর্যন্ত তিতিরের সাথে আদির বিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আনন্দী যেন কোনোভাবে বেরোতে না পারে, সুতরাং বোঝাই যাচ্ছে যে নন্দিনী প্ল্যান করে আনন্দীকে সরিয়েছে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button