এমন জন্মদিন যেন কারও জীবনে না আসে…’ জন্মদিনটাই অ’ভিশাপ? জীবনের বিশেষ দিনে কিসের দুঃখ খুদে গায়িকা অঙ্কনা দের?

সারেগামাপা মঞ্চ থেকে পরিচিতি পাওয়া ছোট্ট গায়িকা অঙ্কনা দে আবারও খবরের শিরোনামে। গান গাওয়ার পাশাপাশি শিস দিয়ে সুর তোলার বিরল প্রতিভার জন্য দর্শকদের কাছে সে পরিচিত ‘শিসপ্রিয়া’ নামে। অল্প বয়সেই নিজের প্রতিভা দিয়ে নজর কেড়েছে এই খুদে শিল্পী। তবে গান আর স্টেজ শোর ব্যস্ততার মাঝেও তার পড়াশোনা চলছে নিয়ম মেনে, আর সেখানেই ধাক্কা খেল তার জন্মদিনের আনন্দ।

জন্মদিনের পরের দিনই পরীক্ষা থাকায় মন খারাপ অঙ্কনার। বিশেষ এই দিনে বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা আনন্দ করার বদলে বই খাতা নিয়েই বসতে হয়েছে তাকে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে সে জানায়, জন্মদিনের এমন উপহার তার একেবারেই ভালো লাগছে না। তার কথায়, এই পরিস্থিতিতে সে বুঝতেই পারছে না হাসবে নাকি কাঁদবে, যা সহজেই ছুঁয়ে গিয়েছে তার অনুরাগীদের মন।

অঙ্কনার এই পোস্ট দেখে নেটপাড়ায় ভেসে আসে শুভেচ্ছা আর উৎসাহের বার্তা। অনেকেই তাকে মন দিয়ে পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন। কেউ লিখেছেন, মন খারাপ না করে পরীক্ষায় ভালো করার চেষ্টা করলেই সব ঠিক হয়ে যাবে। আবার কেউ মনে করিয়ে দিয়েছেন, গান যেমন গুরুত্বপূর্ণ, তেমনই পড়াশোনাও জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই দুটোই সামলে এগোতে হবে।

এর আগে নিজের জন্মদিনেও বেশ মজার ভঙ্গিতে পোস্ট করেছিলেন অঙ্কনা। নিজের জন্মদিন নিয়ে মজা করে লিখেছিলেন নানা কথা, যা দেখে অনুরাগীরা হেসে উঠেছিলেন। সেই পোস্টে নিজের আগমনের গল্পও শেয়ার করেছিল সে একেবারে শিশুসুলভ সরলতায়। তবে আনন্দের সেই আবহ কাটতে না কাটতেই পরীক্ষার চাপ এসে পড়ায় মনটা কিছুটা ভারী হয়ে যায় তার।

আরও পড়ুনঃ কুট্টির মায়ের কানে বি’ষ ঢালল বর্ষা! জানতে পেরেই পাল্টা চাল! বর্ষাকে ভয়ংকর শাস্তি দিতে চলেছে কমলিনী? দুর্ধর্ষ আজকের পর্ব

উল্লেখ্য, মাত্র দশ বছর বয়সেই অঙ্কনা দে নিজের প্রতিভার জোরে জনপ্রিয় হয়ে উঠেছে। ঘাটালের বাসিন্দা এই খুদে শিল্পী এখন নিয়মিত স্টেজ শো করছে এবং দর্শকদের ভালোবাসা পাচ্ছে। অল্প বয়সে এত কিছু সামলানো সহজ নয়, তবু গান আর পড়াশোনা দুটোই সমান ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সে, যা অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠছে।

Back to top button