১৪ই জুন বিয়ে করছেন সোহিনী সরকার, খোলসা করলেন বন্ধু অনির্বাণ!

শেক্সপিয়রের নাটক ‘ওথেলো’ অবলম্বনে তৈরি হচ্ছে বাংলা সিনেমা ‘অথৈ’ (Othoi)। বহু বছর ধরে দারুণ সাফল্যের সঙ্গে থিয়েটারের মঞ্চে প্রাণ পেয়ে চলেছিল কিংবদন্তী ইংরেজি সাহিত্যিক শেক্সপিয়রের ওথেলো, ডেসডিমনা। অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukherjee), অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) ও সোহিনী সরকারের (Sohini Sarkar) হাত ধরে ‘ওথেলো’ বড়পর্দায় ফিরছে ‘অথৈ’ রূপে। ১৪ই জুন মুক্তি পাবে ‘অথৈ’।
২০১৬ সালে মঞ্চে ‘অথৈ’ নাটকটি নিয়ে এসেছিলেন পরিচালক অর্ণ মুখোপাধ্যায়। এবার সেই গল্পকেই রুপোলি পর্দায় শিল্পটান দিয়ে ফুটিয়ে তুলছেন তিনি।আসন্ন ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন অনির্বাণ। ছবির একটি মুখ্য ভূমিকায় দেখা যাবে অর্ণকে। নেতিবাচক ভূমিকায় অনির্বাণকে। ডেসডিমোনার চরিত্রটি করছেন সোহিনী সরকার। এবার অনির্বাণ নয়, অর্ণর সঙ্গে জুটি বাঁধবেন তিনি। ইতিমধ্যেই রিলিজ হয়েছে ছবির প্রথম গান। সেই ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে আড্ডা দিলেন সোহিনী-অনির্বাণ।
বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুললেন সোহিনী সরকার
সাক্ষাৎকারের ফাঁকে ব্যক্তিগত জীবন নিয়ে সোহিনীকে মজা করলেন অনির্বাণ। সোহিনীর প্রেম নিয়ে সমাজমাধ্যমে চর্চা তুঙ্গে। তাই সংবাদমাধ্যমের পক্ষ থেকে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, কবে বিয়ে করছেন তিনি? মজা করে অনির্বাণ বলেন,”তুই বল আমাদের নতুন ছবি ‘অথৈ’ যদি অনেক লোক দেখে তবে বিয়ে করব।” শুনে হেসে গড়িয়ে পড়েন সোহিনী।।
তারপরই অনির্বাণ ভুল শুধরে বলেন, “বলা যায়না কোনটার কী মানে দাঁড়াবে! হয়ত বেশি লোক চায় তুমি বিয়ে করিস না।” বিয়ে ও অথৈ মিলিয়ে অভিনেত্রী বলেন, “আমাদের ছবি যদি খুব সাকসেসফুল হয়…”। অনির্বাণ থামিয়ে বলেন, ”তাহলে তুই বিয়ে করবি? ভেবে বল কিন্তু…।”
আরও পড়ুন: “চোখ ঘোরালেই কখন দাদা থেকে আবার বাবা হয়ে যাবে বোঝা যাবে না”- জমজমাট নিম ফুলের মধুর সেট, গল্পের ছলে আগামী পর্বের পূর্বাভাস দিলেন নায়িকা!
ফের হেসে গড়িয়ে পড়েন অভিনেত্রী। অনির্বাণকে বলেন, “টেনশন দিস না!” সোহিনীর ফ্যান ফলোয়িং কী চায়? বিয়ে করলে অনুরাগী বাড়বে না কমবে? অভিনেত্রীও মজা করে বলেন, “তাহলে একবার বিয়ে করে দেখি। তারপর পরেরটা ভেবে দেখব।”

