ক্ষিদ্দা-র ‘কোনি’র পর আর ফিরলেন না অভিনেত্রী! কোথায় হারিয়ে গেলেন ‘কোনি’র শ্রীপর্ণা ব্যানার্জী? কেনই বা আর দেখা মিললো না তার?

“ফাইট কোনি, ফাইট!” মনে পরে সেই রক্ত গরম করা ডায়লগ যা তখনকার সময়ের তরুণদের জীবনে লড়াই করার উদ্বুদ্ধ করেছিল। আবার, তখনকার সময় কোনি ছিল নারীশক্তির অন্য নাম। কারোর কী, মনে আছে সেই যুবতী কোনিকে? ৮০-দশকের সেই সিনেমা যা আজও তরুণ প্রজন্মকে নাড়া দেয় তা হল কোনি (Koni)।
সরোজ দে পরিচালিত এই ‘কোনি’ ছবির মুখ্য অভিনেত্রী কোথায় হারিয়ে গেলেন? জানেন কী কেউ? সেদিনের সেই কোনির চোখে আজ চশমা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভাঁজ পড়েছে চামড়াতেও, অভিনেত্রীর নাম শ্রীপর্ণা ব্যানার্জী। এই অভিনেত্রী ছাড়াও আরেক মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চ্যাটার্জীকে।

বর্তমানে, আবার হদিশ মিলেছে সেই কোনির, অভিনেত্রী শ্রীপর্ণার। এই মুহূর্তে অভিনেত্রী দেওয়া এক সাক্ষাৎকার মন কেড়েছে নেটিজেনদের। অভিনেত্রীকে প্রথমে সাধারণ মানুষ থেকে সিনেমার চরিত্রের কোনি হয়ে ওঠার গল্প জিজ্ঞাসা করাতে তিনি বলেন, প্রাথমিক জীবনে তিনি সাঁতারে ধ্যান না দিলেও পরবর্তীকালে সাঁতারই হয়ে ওঠেন তাঁর জীবনের সঙ্গী এবং এই সূত্রতেই পরিচালক নিজে যাঁর সঙ্গে যোগাযোগ করে ছবিটি তৈরী হয়।
আরও পড়ুনঃ শিরিনের ন্যাকামিতে বিরক্ত রায়ান! সব ভুলে পারুলের বিপদে ছুটে গেলো সে! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!
শ্রীপর্ণা দেবী অভিনীত ‘কোনি’ সিনেমা পরার পর তাঁর আর সিনেমা করতে ইচ্ছে হয়েছে কিনা জিজ্ঞাসা করাতে তিনি বললেন, অবশ্যই একটু হলেও ইচ্ছে হয়েছিল কিন্তু সিনেমা রিলিজ করার কিছুদিন আগেই তার বিয়ে হয়ে যায় এবং সংসারের গণ্ডিতে বাঁধা পড়ে যায় শ্রীপর্ণা। এমনকি, বড়ো মেয়ে ছোটো থাকার কারণে বেস্ট এক্ট্রেস অ্যাওয়ার্ডও নিজে হাতে নিতে পারেননি। তবে, এই মুহূর্তে ঝারা হাত-পা। এখন কোনো বাঁধাই নেই অভিনয় করার জন্য।
অভিনয় জগত থেকে দূরে থাকলেও নানা কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন তিনি। এমনকি তিনি বেসরকারি স্কুলের শিক্ষিকাও ছিলেন। বর্তমানে রোজনামচার জীবনে রয়েছেন বেজায় খুশি। নিজের মতন করে সময় কাটান। মেয়েদের সময় দেওয়া থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডা সবটা নিয়ে খুশিতে যাপন করছেন শ্রীপর্ণা।

