বাংলার পরিস্থিতি নিয়ে বিস্ফোরক দেব! ধ’র্ষণ নিয়ে মুখ খুললেন অভিনেতা!

বর্তমানে চারিদিকের পরিস্থিতি ভীষণই শো’চনীয়। আর জি করে কান্ড (R. G kar case) নিয়ে চারিদিক উত্তাল। তার মধ্যে আরো কয়েকটি নি’র্মম ঘটনা ঘটে গিয়েছে। তার মধ্যে জয়নগরের ধ’র্ষণকাণ্ড অন্যতম। চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধ’র্ষণ করে খু’নের ঘটনায় আবারো তোলপাড় গোটা রাজ্য। কুলতলি থানার কৃপাখালী হালদার পাড়ার মোড় এলাকায় ঘটনা। এবারে এই নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা সাংসদ দেব (Dev)।
গত শুক্রবার দুপুরে টিউশন পড়তে যায় চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী। এরপর বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে গেলেও বাড়ি ফেরেনি সে। এমনকি গভীর রাত পর্যন্ত পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরেও ওই ছাত্রীর খোঁজ মেলেনি। জয়নগর মহিষমারি ফাঁড়িতে এই বিষয়ে জানানো হয়। কিন্তু অ’ভিযোগ, পুরো বিষয়টি জানানো হলেও পুলিশ প্রথমে কোনও অভিযোগও নেয়নি। এমনকি অ’ভিযোগকে গুরুত্বও দেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় মানুষদের। জয়নগর থানা এলাকার কৃপাখালি এলাকায় একটি জলাজমি থেকে অউ ছাত্রীর নি’থর দে’হ উদ্ধার হয়। কিশোরীর দেহে একাধিক আ’ঘাতে চিহ্ন দেখতে পান এলাকার মানুষজন। তাঁদের দাবি, ধ’র্ষণ করে খুন করে নাবালিকাকে জলাভূমিতে ফে’লে দিয়ে যাওয়া হয়েছে।

কি বললেন দেব?
সম্প্রতি এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে দেব জানিয়েছেন ‘ধ’র্ষকদের গুলি করে মেরে দেওয়া উচিত। ওদের এমন একটা ভ’য় কাজ করা উচিত যাতে, এই ঘটনা কেউ করার কথা না ভাবে।’ এরপরেই তাঁর সংযোজন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এই কথা বলতে পারি না। কাউকে গু’লি করার কথা বলতে পারি না। তবে, এমন একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত, যাতে এটাকে আটকানো যায়।’
দেব আরও বলেন ‘এটা শুধু বাংলার স’মস্যা নয়, এটা আমার দেশের স’মস্যা। এটা আমার মনে হয়, এই নিয়ম বাংলায় শুধু করলে হবে না। এমন কিছু আইন আনতে হবে টাইম নিয়ে এদের বিচার হবে তার চেয়ে ফাস্ট ট্র্যাক আনা উচিত। এই ধরণের কু’কীর্তি যদি কেউ করে থাকে, যদি প্রমাণ থাকে, তাদের ক্যাপিটাল পানি’শমেন্ট দেওয়া উচিত’।
আরও পড়ুনঃ স্বামীর জীবনটা ন’রক করে তুলবেন ঋতাভরী! সবার সামনে একি বললেন অভিনেত্রী!
দেবের কথায় ‘নিয়ম-কানুনগুলো শ’ক্ত করতে হবে। আইন সংস্কার করতে হবে। এইসব ঘটনাগুলো যারা করে, তাদের মনে কোনও ভয় নেই। এরা ভাবে ধরা পড়ব ২-৪ বছর জেলে থাকব, যদি ধরা পড়ে তো। এমন শা’স্তি দিতে হবে যাতে করা তো দূরের কথা, যাতে এই অ’পরাধের কথা ভাবতে গেলেও ভ’য় পায় এরা। তাহলেই আমরা আমাদের মা-বোনেদের বাঁচাতে পারব।’

