পর্ণার কাছে ভালো সেজে ক্ষমা চাইলো অভিমন্যু! সৃজনের থেকে দূরে করতে প্রথম ধাপেই সফল ক্যাপ্টেন!

বিন্দুমাত্র অন্যায় সহ্য না করে সৎ পথে চলতেই বেশি পছন্দ করে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। যতদিন যাচ্ছে এই চরিত্রটি দর্শকমহলের কাছে আরো বেশি আকর্ষণীয় এবং জনপ্রিয় হয়ে উঠছে বর্তমানে টিআরপি তালিকায় বেঙ্গল টপারের জায়গায় অবস্থান করছে নিম ফুলের মধু ধারাবাহিকের নাম।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণার জন্য একটা বড় করে পার্টি রাখে ক্যাপ্টেন। কিন্তু সেই পার্টিতে নায়িকার সাথে অসভনীয় আচরণ করে সে। ফলস্বরূপ পর্ণা ক্যাপ্টেনকে সবার সামনে একটা চড় মারে। এরপর সে পার্টি থেকে বেরিয়ে যায়। গোটা ঘটনায় মান সম্মান সমস্ত কিছু মাটিতে মিশে যায় ক্যাপ্টেনের। সে ঠিক করে ফেলে এইবার নায়িকার এমন অবস্থা করবে যাতে সে আর মাথা তুলে না দাঁড়াতে পারে।
নিম ফুলের মধু আজকের পর্ব ২ জুলাই (Neem Phuler Modhu Today Episode 2 July)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সৃজন পর্ণাকে ওই অফিসে ফিরে যেতে প্রথমে বারণ করে। কারণ ওই লোকটা যদি তার স্ত্রীয়ের নতুন করে কোন ক্ষতি করার চেষ্টা করে সেটা নিয়েই ভয় পেতে থাকে সৃজন। কিন্তু পর্ণা সৃজনকে বোঝায়, সে কোন অন্যায় করেনি। তাই তার মুখ লুকিয়ে বাড়িতে বসে থাকাটা মোটেই ঠিক দেখায় না। বরং তার মাথা উঁচু করে ফিরে যাওয়া উচিত। সৃজন ভাবনা চিন্তা করে দেখে একদম ঠিক কথা বলছে পর্ণা। তার সিদ্ধান্তকে সমর্থন করে সৃজন।
সবার সামনে নায়িকার কাছে ক্ষমা চাইলো ক্যাপ্টেন
সৃজন নিজে পর্ণাকে অফিসে পৌঁছে দিয়ে যায়। আবার যদি কোন সমস্যা হয় সেই আশঙ্কায় নিজে অফিসের বাইরেই দাঁড়িয়ে থাকে। পর্ণা অফিসে পা রাখতেই খবর চলে যায় ক্যাপ্টেনের কাছে। ক্যাপ্টেন তাড়াতাড়ি পর্ণার মুখোমুখি এসে দাঁড়ায়। সে গোটা অফিসের সামনে পর্ণার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেয়। এই ঘটনা দেখে একেবারে অবাক হয়ে যায় গোটা অফিস। যে লোকটা এত দাম্ভিক সে চাইতে ক্ষমা এটা ভেবেই অবাক লাগে তাদের।
আরও পড়ুন: শ্যামলীর জন্য অহনাকে দূরে রাখার সিদ্ধান্ত নিল অনিকেত! চোখে আঙুল দিয়ে অপরাজিতার অপরাধ দেখালো রোহিনী!
পর্ণা ক্যাপ্টেনকে ক্ষমা করে দেয়। ক্যাপ্টেন মনে মনে ভাবে, তার পরিকল্পনা সফল হয়েছে। সে পর্ণার বিশ্বাস জয় করতে সক্ষম হয়েছে। এইবার ক্যাপ্টেন পর্ণার এমন অবস্থা করবে, তাকে এমন ফাঁদে ফেলবে যে পর্ণা চেয়েও সেই পাদ থেকে বেরোতে পারবে না। অন্যদিকে এই সমস্ত ঘটনা সৃজনকে খুলে বলে পর্ণা। আর তারপর তাকে নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে বলে। কিন্তু সৃজনের দুশ্চিন্তা পুরোপুরি কিছুতেই কাটতে চায় না।

