এ কোন ধ্যাষ্টামো, দূর্গা পুজোয় দত্ত বাড়িতে বাঈনাচ, বসবে মেহফিল! ট্রোলড নীম ফুলের মধুর ‘পর্ণা’

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। বেশ জনপ্রিয়তা পাচ্ছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস। বর্তমানে ধারাবাহিকে চলছে দুর্গাপুজো।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, পর্ণার শশুর বাড়িতে ধুমধাম করে চলছে দুর্গাপূজা। আর সেই পুজোর সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সেগুলিকে সুন্দরভাবে পালন করে চলেছে ধারাবাহিকের নায়িকা। এতদিন সে যা যা করেছে সবকিছুতেই সমর্থন জানিয়েছে দর্শক মহল। তবে এই প্রথমবার পর্ণার করা একটি কাজকে তার জেঠু শ্বশুরের মতই ধ্র্যাস্টামী মনে হচ্ছে দর্শকদের কাছে।
এতদিন ধরে পর্ণা যা যা করেছে তার মধ্যে যুক্তি খুঁজে পেয়েছেন দর্শকরা। তাই বাড়ির বাকি মানুষদের কথায় তেমন কর্ণপাত করেননি তারা। সপ্তমীর বিকেলে পর্ণা যা করলো তাতে দর্শকরা সৃজনের জেঠুকে সমর্থন করতে বাধ্য হচ্ছেন। কারণ তার এই কাজকে এইবার দর্শকরাও সাপোর্ট করতে পারছে না।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, সপ্তমীর সন্ধ্যাকে আরো বেশি চিত্তাকর্ষক করে তুলতে অনেক রিসার্চ করে বিখ্যাত নৃত্যশিল্পী অনিতা জিকে বাড়িতে নিয়ে আসে পর্ণা। তার এই কান্ড দেখে সৃজনের জেঠু রেগে গিয়ে বলে, “বাড়িতে বাই এসে নাচ করবে? আমি কিছুতেই এসব মেনে নেব না।”
বাড়ির প্রত্যেকেই বেশ অবাক হয়ে যায় এমন কাণ্ডে। তারা বুঝতে পারে না তাদের কি পর্ণাকে সাপোর্ট করা উচিত নাকি উচিত নয়। তবে দর্শকরা এইবার তার এই কাজকে কিছুতেই সমর্থন জানাতে পারছে না। পূজার মধ্যে এমন কিছু পর্ণার থেকে আশা করেননি তারা। পর্ণা কি পারবে সৃজনের জেঠু থেকে শুরু করে দর্শকমহল সবার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে?

