পালটি খেলো কৃষ্ণা! পর্ণাকে জলে ডুবিয়ে মারায় ইশাকে পুলিশে দেবার হুমকি কৃষ্ণার,প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। বেশ জনপ্রিয়তা পাচ্ছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস। সাদা মাটা ফ্যামিলি ড্রামা নিয়েই এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প।
কিছুদিন আগে অব্দিও নায়ক নায়িকার ডিভোর্স নিয়ে যটলা চলছিল পরিবার জুড়ে। কিন্তু বর্তমানে সেই সমস্ত দুঃখের দিন ভুলে পুজোর আনন্দে মেতে উঠেছে পর্ণা সৃজন ও তার গোটা পরিবার। এইবার তাদের বাড়িতেই হচ্ছে দুর্গা পূজা। মা দুর্গার পূজোয় একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে তারা।
পর্ণা আর সৃজন এই পুজো উপলক্ষে কাছাকাছি রয়েছে আর এই বিষয়টি সম্পূর্ণভাবে মেনে নিচ্ছে কৃষ্ণা, এটা কিছুতেই সহ্য করতে পারছে না ইশা। সে কৃষ্ণাকে বলে, “তোমরা কি সবাই সবটা মেনে নিয়েছো? তোমরাই তো চেয়েছিলে ওরা দুজন আলাদা হয়ে যাক। তাহলে এখন যে ওরা এত কাছাকাছি চলে আসছে পুজোর বাহানায়, এটাতে তোমরা কিছু বলছো না কেন?” কৃষ্ণ বলে পূজোর মাঝে এসব নিয়ে কথাবার্তা তুললে হিতে বিপরীত হতে পারে।
কিন্তু ইশা চুপ করে হাতের উপর হাত রেখে বসে থাকার মেয়ে নয়। কলা বউ স্নান করাতে যাওয়ার সময়, যখন পর্ণা জলের ধারে দাঁড়িয়ে ছিল, তখন সেখানকার ভিড়কে কাজে লাগিয়ে তাকে জলে ঠেলে ফেলে দেয় ইশা। পর্ণার পায়ে শাড়ির আঁচল জড়িয়ে যায় ফলে সাঁতার কেটে উঠতে পারেনা সে। বারবার সৃজনকে বাঁচানোর জন্য ডাকতে থাকে পর্ণা। শেষমেষ সৃজন জলে ঝাঁপ দিয়ে উদ্ধার করে তাকে।
অন্যদিকে এমন ঘটনায় ভীষণ রেগে যায় কৃষ্ণা। সে আলাদা করে ইশাকে ডেকে এনে তাকে বলে, “তুমি এমনটা কেন করলে? আমি চেয়েছিলাম ওদেরকে আলাদা করতে কিন্তু সেটা কখনোই পর্ণার জীবনের বিনিময় নয়। আজ যদি মেয়েটা মরে যায় তো কি হবে? যদি ভবিষ্যতে আবার তুমি এরকম কিছু করেছ, তাহলে আমি নিজে তোমাকে পুলিশের হাতে তুলে দেব।” এসব শুনে বেশ ভয় পেয়ে যায় ইশা, কারণ এমন রূপ কখনো দেখেনি সে।

