মাত্র কয়েকটি অভ্যাসেই বদলে যাবে আপনার জীবন! খেতে হবে না দামী ওষুধ, সুন্দর সুস্থ জীবনের জন্য শুধু আমাদের টিপস দেখুন

বর্তমানে আমাদের জীবন এত ব্যস্ত হয়ে উঠেছে যে তার ফলে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। খারাপ অভ্যাসে জর্জরিত হয়ে পড়েছে আমাদের প্রতিদিনের জীবনযাপন। কিন্তু এত ব্যস্ততার মধ্যেও আপনি আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারেন কয়েকটা ভালো অভ্যাসের মাধ্যমে। শুধু আপনাকে নিয়ম মত এই ভালো অভ্যাসগুলোকে পালন করে যেতে হবে। তাহলে আজকের জেনে নেওয়া যাক এমন কিছু ভালো অভ্যাস যা আপনার জীবনে বড় বদল আনতে চলেছে।
১. সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিরত রাখা – করোনা মহামারীর কারণে মানুষের জীবন এই কয়েক বছরের অনেক বেশি মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল হতে দেখা গেছে। মহামারীর কারণে বাড়িতে যখন সকলে বন্দী অবস্থায় ছিল তখন তাদের একমাত্র সঙ্গী ছিল সোশ্যাল মিডিয়া, যার মাধ্যমে সারা পৃথিবীতে কি হচ্ছে তার জানা যেত। তার ফলেই দিনে দিনে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি আরো বেড়ে গেছে মানুষের। কিন্তু আপনি যদি একটি সুন্দর জীবন যাপন করতে চান নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে হবে। যদি আপনি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে না রাখতে পারেন তাহলেই আপনার মানসিক স্বাস্থ্য বিগড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
২. দৈনন্দিন জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা-
সুস্থ থাকার একটি বড় অংশ হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। নিজের আশেপাশকে পরিষ্কার রাখলে এবং নিজেকে পরিষ্কার রাখলে তবে একটা সুস্থ স্বাভাবিক জীবন ধারণ করা যায়। তাই সব সময় স্বাস্থ্যবিদরা নিজেদের আশেপাশকে পরিষ্কার রাখতে বলে। তাই আপনি যদি আপনার জীবনে সুস্থ স্বাভাবিক থাকতে চান সুন্দর অভ্যাসগুলোর মধ্যে নিজেকে পরিষ্কার রাখা বা নিজের চারিপাশকে পরিষ্কার রাখা কেউ গুরুত্ব দিতে হবে। তাই সবসময় নিজের ঘর পরিষ্কার রাখুন এবং পরিষ্কার জামা কাপড় পড়ুন।
৩. প্রতিদিন যোগাসনে মন দিন –
যোগাসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানসিক এবং শারীরিক সুস্থতার দিকে। যোগাসনের মাধ্যমে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন সবদিক থেকে। তাই যদি আপনি খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন বা মানসিক সমস্যা জনিত কারণে ভুগতে থাকেন সেগুলিকে দূর করতে শুরু করুন প্রাণায়াম করা। এক্ষেত্রে মাইন্ডফুলনেসও দারুণ বিকল্প হতে পারে। এইসব আপনাকে নিজের মনকে ভালো রাখতে সাহায্য করবে।
৪. এক্সারসাইজ করা –
প্রতিদিনের জীবনে শরীরও মনকে ভালো রাখতে এক্সারসাইজ করুন। দিনে অন্তত ৩০ মিনিট যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে নিজেকে অনেক বেশি ফিট মনে হবে। সেই সঙ্গে বহু ঘাতক রোগ থেকে দূরে থাকতে পারবেন। তাই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণের জন্য এক্সারসাইজ করুন।
৫. পুষ্টিকর খাবার খেতে হবে – সুস্বাস্থ্য বজায় রাখার জন্য ভালো খাবার খেতে হবে। মরশুমি তাজা ফল থেকে শুরু করে শাকসবজি এই সব কিছুই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। আর এইসব খেলেই আপনার শরীরে পৌঁছে যাবে ভালো পরিমান ভিটামিন এবং খনিজ যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে।
৬. কোনো অসুখ জেনে ফেলে রাখবেন না –
কোন কারনে যদি শারীরিক অসুস্থতা বোধ হয় তাহলে শীঘ্রই বিশেষজ্ঞের পরামর্শ নিন। যদি কোন রোগ ধরা পড়ে তার জন্য যে পরিমাণ চিকিৎসার দরকার তা যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ করুন তবেই আপনি একটা সুস্থ জীবন পাবেন এবং রোগ থেকে দূরে থাকবন।
