আদৃতের ভালোবাসায় মুগ্ধ ভক্তরা! ‘ভক্তদের ভালোবাসাই আমার কাছে যথেষ্ট ভোট আমার কাছে ম্যাটার করে না’! ভক্তদের পোস্টে কমেন্ট উচ্ছে বাবুর

বর্তমানে বাংলা টেলিভিশনে ‘মিঠাই’ ধারাবাহিকের জনপ্রিয়তা ঠিক কতটা তা আর নতুন করে বলে দিতে হবে না। জি বাংলার পর্দায় যবে থেকে এই ধারাবাহিক শুরু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত দর্শকদের কাছে ভীষণভাবে প্রিয়। ধারাবাহিকের গল্প থেকে শুরু করে মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেতা-অভিনেত্রীর জুটি ক্যামেরার সামনে সবকিছুকেই দর্শক অগাধ ভালোবাসা দিয়েছে। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এবং অভিনেতা আদৃত রায়কে। দুজনেরই অসাধারণ সাবলীল অভিনয় তারা এই ধারাবাহিকটি দিনে দিনে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে।

Watch Mithai TV Serial 2nd July 2021 Full Episode 171 Online on ZEE5
বাংলা টেলিভিশনের ইতিহাসে মিঠাই ধারাবাহিক টিআরপি তালিকায় এমন ভাবে রাজ করেছে তা সাম্প্রতিককালে কোন ধারাবাহিকের নেই। প্রায় ৫৬ সপ্তাহ ধরে টিআরপি তালিকা শুধুমাত্র শীর্ষস্থান দখল করেছিল মিঠাই। বর্তমানে টিআরপি তালিকায় সেভাবে জনপ্রিয়তা নেই এমনকি প্রথম পাঁচেও দেখতে পাওয়া যায় না মিঠাইকে। কিন্তু দর্শকদের মধ্যে মিঠাই নিয়ে উন্মাদনা একটুও কম নেই। তবে শুধু ধারাবাহিকের জনপ্রিয়তা নয় তার পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। এখন তাদের সঙ্গে যেকোনো বড় পর্দার অভিনেতা অভিনেত্রীদের ফ্যান ফলোয়িং তুলনা করা যায়। দর্শক একেবারে তাদেরকে বাংলার ঘরের মানুষ করে তুলেছে।

Mithai | Premiere Ep 298 Preview - Nov 06 2021 | Before ZEE Bangla | Bangla TV Serial - YouTube
পর্দার সিদ্ধার্থ অর্থাৎ অভিনেতা আদৃত রায় এর আগে বড় পর্যায়ে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন কিন্তু তাকে একেবারে দর্শকের ঘরের ছেলে করে তুলেছে এই মিঠাই ধারাবাহিকটি। প্রথম থেকেই অ্যাংরি ইয়াং ম্যান সিদ্ধার্থকে দর্শকরা দারুণ ভালবাসা দিয়েছে। তারপরে তার চরিত্রের পরিবর্তন সেখান থেকে এখন তার মধ্যে ফুটে ওঠা এক মেয়ের প্রতি বাবার ভালোবাসা। এই সবকিছুই দর্শকের নজর কেড়েছে। এখন মিঠাইয়ের উচ্ছে বাবু যে সারা বাংলার ছোট পর্দার দর্শকের উচ্ছে বাবু হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। আর সেই ভালোবাসা যে সব সময় তার মাথায় থাকে তা এবার প্রকাশ্যে জানালেন অভিনেতা নিজেই।

Mithai | Premiere Episode 117 Preview - May 04 2021 | Before ZEE Bangla - YouTube
সম্প্রতি জি বাংলার পর্দায় দেখা গেছে সোনার সংসার ২০২৩ এর প্রথম প্রোমো। যেখানে জি বাংলার প্রত্যেকটি ধারাবাহিকের নায়ক নায়িকা থেকে শুরু করে অনেকেই উপস্থিত রয়েছেন। আর এই অ্যাওয়ার্ড ফাংশন আসার আগেই শুরু হয়ে যায় প্রত্যেকটি চ্যানেলে ভোটের পর্ব। দর্শকদের কাছে প্রিয় নায়ক নায়িকা থেকে শুরু করে বর বউ বা পরিবার এসব কিছুর জন্যই ভোট চাইতে হয়। সেখানে ভক্তরা তাদের প্রিয় নায়ক নায়িকাদের ভোট করে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বহু ফ্যান পেজ রয়েছে যেখানে তাদের প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের ভোট দেওয়ার জন্য ভক্তরা বলেন।

আর তেমনি একটি ফ্যান পেজে আদৃতকে ভোট দেওয়ার জন্য মিঠাইয়ের একটি দৃশ্য তুলে দিয়ে বলা হয়েছিল। কিন্তু সেখানে আদৃত নিজে এসে কমেন্ট করেছে যে ভক্তরা তাকে এত ভালোবাসা দিচ্ছে সেটা তার কাছে অনেক তার কাছে ভোট দেওয়া বা না দেওয়া কোন ভাবেই গুরুত্ব পায় না। ভক্তদের সাপোর্ট এবং ভালোবাসায় তার কাছে সবার উপরে। আর এই কমেন্ট দেখে ভক্তরা আদৃতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। যে তার কাছে ভক্তদের ভালোবাসা এতটা গুরুত্ব পায় যে সে নিজেই সেটা জানিয়েছে। এর দ্বারাই বোঝা যায় ভক্তরা কতটা ভালোবাসে অভিনেতা আদৃতকে।
May be an image of 1 person and text that says "Adrit Dear Adrit Roy specials Lets be honest The love that you'll have given me is much more than could ever ask for Vote don't vote doesn't matter! Your love and blessings mean much more than awards to me! Yours sincerely Adrit Roy Yours beloved Sidhartha Modak 10 hrs Care Reply 742 View previous 87 replies Humaira Haque Adrit thissss...could.."

Back to top button