মহার্ঘ্যকে নয় স্রোতকেই ডিজার্ভ করে ঝোড়া! স্রোতের সঙ্গে বিয়ে করে বুঝুক কত ধানে কত চাল হয়!মহার্ঘ্যর সঙ্গে ঝোড়ার করা খারাপ ব্যবহার কিছুতেই মানতে পারছে না দর্শক

স্টার জলসায় কিছুদিন আগেই শুরু হয়েছে লীনা গাঙ্গুলির লেখা ‘বালিঝড়’। যেটা শুরুর প্রথম থেকেই বেশ চর্চায় উঠে এসেছিল। তার কারণ গল্প শুরুর আগেই দেখানো হয়েছিল এই গল্পটি হতে চলেছে ত্রিকোণ প্রেম নিয়ে। তাই অনেকেই ‘বালিঝড়’কে নিয়ে কটাক্ষ করেছিল। তবে শুরুর পর থেকে এর প্রতিটি চরিত্রকে নিয়ে কমবেশি চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কখনো নায়িকা ঝোড়াকে নিয়ে দর্শক কথা বলেছে আবার কখনো স্রোতকে নিয়ে। বর্তমানে ঝোড়া, স্রোত সকলকে সাইডে রেখে সবচেয়ে বেশি কথা হচ্ছে মহার্ঘ্যর চরিত্রটিকে নিয়ে।

প্রসঙ্গত ধারাবাহিক শুরুর প্রথম থেকে দেখানো হয়েছে সমুদ্র সেন একজন জনপ্রিয় পলিটিশিয়ান আর তার মেয়ে এই ধারাবাহিকের নায়িকার ঝোড়া। যে ভালোবাসে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে স্রোতকে কিন্তু সমুদ্র সেন চাই তার বিশ্বস্ত কর্মী মহার্ঘ্যর সঙ্গেই ঝোড়ার বিয়ে দিতে। যখন থেকে প্রথম প্রোমো সামনে এসেছিল তখন থেকে সবাই মনে করছিল যে মহার্ঘ্যর চরিত্রটি হতে চলেছে ধূসর। তার কারণ গল্পে দেখানো হচ্ছে ঝোড়া মহার্ঘ্যকে পছন্দ করে না। কিন্তু মহার্ঘ্য তাকে পছন্দ করে আর সমুদ্র সেন কিছুতেই স্রোতকে নিজের জামাই হিসাবে মেনে নেবে না। তাই জন্যই ভক্তরা তাদের কল্পনা অনুযায়ী, মহার্ঘ্যকে একপ্রকার নেগেটিভ চরিত্র ভেবে নিয়েছিল।

ধারাবাহিক শুরুর পর থেকে দেখা যাচ্ছে একেবারে উল্টোটা। অর্থাৎ মহার্ঘ্যর চরিত্রটি অত্যন্ত সুন্দর এবং ধৈর্য সম্পন্ন একজন মানসিকতার চরিত্র দেখানো হচ্ছে, যা দেখে রীতিমতো মুগ্ধ দর্শক। প্রসঙ্গত এই ধারাবাহিকে ঝোড়ার চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী তৃনা সাহা, স্রোতের চরিত্রে অভিনয় করছে অভিনেতা ইন্দ্রাশিষ রায় এবং মহার্ঘ্যর চরিত্রটিতে অভিনয় করছে অভিনেতা কৌশিক রায়। এর আগেও কৌশিক রায়ের একটি চরিত্র দর্শকের কাছে অত্যন্ত প্রিয়, সেটি হল ‘খড়কুটো’ ধারাবাহিকের বাবিনের চরিত্রটি। আর সেই চরিত্রটির মতো অনেকে এই চরিত্রটিকেও ভালোবেসে ফেলছে।

কিন্তু সম্প্রতি কিছু পর্বে ঝোড়ার মহার্ঘ্যর প্রতি অত্যন্ত খারাপ ব্যবহার দর্শক একেবারেই পছন্দ করছে না। ধারাবাহিক শুরুর পর থেকেই দেখা গেছে প্রতিটি পদে পদে মহার্ঘ্য ছড়ার সাথে দাঁড়িয়ে আছে তাকে সব সময় সহযোগিতা করছে। আর তার সব সিদ্ধান্তে পাশে রয়েছে কিন্তু সেই জায়গায় স্রোত প্রতিটা পদে পদে ঝোড়ার সঙ্গে খারাপ ব্যবহার করছে তাকে অবিশ্বাস করছে তাকে খারাপ খারাপ কথা শোনাচ্ছে।

তা সত্ত্বেও কেন ঝোড়া মহার্ঘ্যর সাথে এমন ব্যবহার করবে! তাই এখন অনেকেই চাইছে যে ঝড়ের শিক্ষা হওয়া উচিত। আর পরবর্তী দিনে মহার্ঘ্যর সাথে নয় স্রোতের সঙ্গেই ঝোড়ার বিয়ে হওয়া উচিত, সে বুঝুক সে কত বড় ভুল করছে।
এ নিয়ে নেটিজেনরা সোশ্যাল মিডিয়াতে নানা রকম মন্তব্য রেখেছেন। তার মধ্যেই একজন লিখেছেন,”আজ আর ঝোড়ার পাশে থাকতে পারলাম না
ঝোড়া মহার্ঘ্য কে অনেক কথা শোনালো!
কিন্তু সত্তিই কি এতে মহার্ঘ্যর কোনো দোষ আছে!?
সে তো নিজেও চায় না জোর করে ঝোড়ার সাথে তার বিয়ে হোক
বরং মহার্ঘ্যই বারবার বলছিলো ঝোড়ার নিজের পছন্দ থাকতেই পারে
কিন্তু ঝোড়া শুধু মহার্ঘ্যর সাথেই পারে
স্রোত যখন এতো উল্টা-পাল্টা কথা বলে তখন স্রোত কে কিছুই বলতে পারে না
হ্যাঁ আমি জানি ঝোড়া স্রোত কে ভালোবাসে
কিন্তু কখনোই ভালোবাসার মানুষের প্রতি এতোটা দূর্বল হওয়া উচিৎ নয়, যাতে সে দূর্বলতার সুযোগটা কাজে লাগাতে পারে”।

