পরাগের অত্যাচার সহ্য না করে শতদ্রুর সাথে নতুন শুরু শিমুলের! পাশে দাঁড়ালো সুচরিতা বিপাশারা

এখন জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের বর্তমান এপিসোড গুলি এতটাই জমে উঠেছে যে, টিআরপি তালিকায় প্রথম পাঁচে স্থান করে নিয়েছে এই মেগা। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। প্রতিদিন বাস্তব ঘটনা গুলিকেই তুলে ধরছে এই মেগা।
বহুদিন ধরে অত্যাচার সহ্য করতে করতে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন প্রত্যেকেই প্রতিবাদী হয়ে ওঠে। আজ মধুবালা বুঝতে যে, যেই অত্যাচারটা শিমুলের ওপর হচ্ছে সেটা কালকে মধুবালা বা তার মেয়ে পুতুলের ওপর হতে পারে। তাই এইবার পরাগের বিরুদ্ধে রুখে দাঁড়ালো সে।
পরাগের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে পরাগ ও পলাশকে উদুম লাঠি পেটা করল মধুবালা। এরপর আর কারোর পরোয়া না করে তারা খেতে বসে পড়ে। আর অনুষ্ঠানের গল্প করতে করতে তারা পরাগ আর পলাশের সামনেই নিজেদের মতন নিজেদেরটা খেয়ে নেয়। এসব দেখে বেশ অবাক হয়ে যায় পরাগ।
এরপর কোন এক কারণবশত শিমুল আর তার প্রতিবেশী বান্ধবীরা কলকাতায় যায়। সেখানে হঠাৎ করে দেখা হয়ে যায় শতদ্রুর সাথে। শিমুলের বান্ধবীরা যখনই জানতে পারে এই সেই ব্যক্তি তখনই রাজি হয়ে যায় একসাথে বসে চা খাওয়ার জন্য। শিমুল প্রথমে দোনোমনো করলেও পরে বিপাশা সুচরিতাদিদের চাপে রাজি হয়ে যায়।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, বিপাশা শতদ্রুকে বলছে, শিমুল যদি এখন তার কাছে ফিরতে চায় সে কি পারবে শিমুলকে মেনে নিতে? শতদ্রু বলে, শিমুল যদি এই মুহূর্তেও তার কাছে ফিরে আসে তাহলে সেটা সে নিজের সৌভাগ্য বলে মনে করবে। এই শুনে চোখে জল চলে আসে শিমুলের।

