সৌমিতৃষার অস্তিত্ব মিঠাই! যতই সাফল্য আসুক মিঠাই সব সময় বিশেষ, বললেন অভিনেত্রী

আমাদের সকলের প্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai) ছেড়ে এবার সৌমী দেবের (Dev) সঙ্গে পাড়ি দিয়েছেন বড় পর্দায়। দেবের নতুন ছবি ‘প্রধান’ (Pradhan) চলতি বছরের শীতেই প্রকাশ পাবে। ছবির শুটিং চলেছে উত্তরবঙ্গে। চলতি বছরের সেরা ছবি গড়ে তোলার জন্য উঠেপড়ে লেগেছে গোটা ‘প্রধান’ টিম। এই প্রথম ছোট পর্দা ছেড়ে বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডুকে (Soumitrisha Kundu)।
সৌমী নিজেও তাই নিজেকে আবার নতুনভাবে গড়ে তুলছেন। ‘মিঠাই’ ধারাবাহিক থেকে সৌমী এতটা জনপরিচিতি পেয়েছেন যে এখনও সকলের মনে সমান ভাবেই জায়গা করে রয়েছে সৌমী। ‘প্রধান’ সিনেমায় সৌমীতৃষা ও দেব ছাড়াও থাকছেন তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। সকল মিঠাই ভক্তরা এখন অপেক্ষায় তাঁর সেই ছবির। দেবের সঙ্গে নায়িকা হিসাবে বড় পর্দায় চান্স পাওয়া খুব সহজ নয়।

বহুজনের বহু কু-মন্তব্যকে তোয়াক্কা না করেই নিজেকে নতুনভাবে আবার দর্শকদের সামনে তুলে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন সৌমী। দেবের সঙ্গে চলচিত্র দুনিয়ার শুভশ্রী, কোয়েল থেকে শুরু করে তাবড় তাবড় নায়িকারা কাজ করেছেন। পাশাপাশি কাজ করেছেন ছোট পর্দার অভিনেত্রী শ্বেতাও। কিন্তু মিঠাইকে নিয়ে যেন মানুষের একটু বেশি আগ্রহ।

সৌমী যতই নিজেকে নতুন করে গড়ে তুলুক না কেন, তাঁর আগের সেই মিঠাই চরিত্রটি ভুলবে না কেউই। তাঁর সেই ‘মিঠাই’ লুক দর্শকদের মনে গেঁথে রয়েছে। ‘প্রধান’ সিনেমার সৌমীর লুক ভাইরাল হতেই মিঠাই’এর সঙ্গে তুলনা শুরু করে অনেকেই। সেই লুকেও যেন মিঠাই’কেই দেখতে পাচ্ছেন দর্শকরা। অনেকের মতে, সৌমীকে বিশেষ করে মিঠাই লুকেই বেশি ভালো লাগে।

আর তাই সৌমীর নতুন লুকেও মিঠাই’কেই খুঁজে পাচ্ছেন দর্শক। সম্প্রতি সৌমী নিজেও এক সাক্ষাৎকারে এই কথা স্বীকার করেন। তাঁকে এখনও মানুষ ‘মিঠাই, ‘মিঠি’ বলে ডাকে। আর মানুষ তাঁকে যে নাম বেশি ডাকতে ভালোবাসবেন, সেই নামেই তিনি সাড়া দেবেন। ‘মিঠাই’ তাঁকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছেন। তাই এই নামটিকে তিনি তাঁর জীবন থেকে কোনওদিনই সরাতে পারবেন না।

