একেবারে ওলটপালট টিআরপি তালিকা! মিশকাকে জেলে পাঠিয়ে আবার টপার সুদীপা জুটি! কিন্তু কপাল পুড়লো জগদ্ধাত্রীর! জানুন আজকের টিআরপি

বাংলা টেলিভিশনে বর্তমানে যা অবস্থা তা দেখে বুঝতেই পারছেন যে কোনো ধারাবাহিকের জনপ্রিয়তা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই গণনা হয় না। বর্তমানে টিআরপিই বলে শেষ কথা। প্রতি বৃহস্পতিবার বাংলা টেলিভিশনের প্রত্যেকটি ধারাবাহিক এবং ননফিকশনাল শো এর টিআরপি তালিকা প্রকাশ পায়। আর এই তালিকার মাধ্যমে জানা যায় কোন ধারাবাহিক সারা সপ্তাহ জুড়ে বাংলার দর্শকদের মন জয় করে রেখেছে।
সম্প্রতি সময়ে দেখা গিয়েছে টিআরপি তালিকায় যে ধারাবাহিক ভালো ফল করতে পারেনি, সেই ধারাবাহিককে চ্যানেল কর্তৃপক্ষ কয়েক মাসেই বন্ধ করে দিয়েছে। যার ফলে বহু বার দর্শকদের মধ্যে থেকে ক্ষোভের প্রকাশ পেলেও শেষ রক্ষা হয়নি। দীর্ঘ কয়েক মাস ধরে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। সূর্য দীপার সাথে তাদের দুই মেয়ে নিজেদের অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে অগাধ ভালোবাসা পেয়েছে।
তবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীও পিছিয়ে নেই। রীতিমতো শুরুর প্রথম থেকেই টক্কর দিয়ে এসেছে বেঙ্গল টপারকে, কিন্তু বর্তমানে জগদ্ধাত্রীর সাথে পাল্লা দিয়ে লড়ছে ফুলকি। গত সপ্তাহের টিআরপি তালিকা দেখলে বোঝা যায় ফুলকি এবং জগদ্ধাত্রীর টিআরপি একেবারে সমান সমান।
আর তারপরেই রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক সন্ধ্যাতারা। প্রথম থেকে সন্ধ্যাতারা ফুলকির সাথে না পেরে উঠলেও বর্তমানে দারুণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। এর পরেই দেখা যায় সৃজন পর্ণার নিম ফুলের মধু। এবং পঞ্চম স্থান দখল করে নিয়েছিল জি বাংলার কার কাছে কই মনের কথা এবং স্টার জলসার হরগৌরী পাইস হোটেল।
একদিকে যেমন শীর্ষস্থান দখল করেছে অনুরাগের ছোঁয়া তেমনি দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি ও নিম ফুলের মধু, তৃতীয় স্থানে জগদ্ধাত্রী এবং চতুর্থ স্থানে কার কাছে কই মনের কথা এবং পঞ্চম স্থানে জল থই থই ভালোবাসা।
আজকের সেরা পাঁচ
অনুরাগের ছোয়া ৮.৩
ফুলকি/নিম ফুলের মধু ৭.৬
জগদ্ধাত্রী ৭.৫
কার কাছে কই মনের কথা ৬.৯
জল থই থই ভালোবাসা ৬.৫

