শিমুলের কষ্ট দেখে পড়াগকে পুলিশে দেবে মধুবালা! নারীশক্তি গর্জে উঠলে কী হয় দেখাচ্ছে জি বাংলা

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kacche koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। ধারাবাহিকের বর্তমান এপিসোডগুলি হয়ে উঠছে আরও বেশি জমজমাট।
এই ধারাবাহিকটি শুরু হয়েছিল একটি অসহায় মেয়ের তার শ্বশুরবাড়িতে টিকে থাকার লড়াই নিয়ে। শ্বশুরবাড়ির মানুষদের লাঞ্ছনা গঞ্জনা সহ্য না করে তাদের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে দর্শকদের মনে এক আলাদা স্থান করে নিয়েছে ধারাবাহিকের নায়িকা শিমুল।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের গুনকে ব্যবহার করে কিছু একটা করার চেষ্টা করছে নায়িকা শিমুল। সেই উদ্দেশ্যেই এক অনুষ্ঠানে অংশগ্রহণ করার প্রস্তুতি নিয়েছিল সে। কিন্তু তার এই সাফল্য সহ্য করতে না পেরে তার স্বামী পরাগ মিথ্যে অসুস্থতার নাটক করে শিমুলকে আটকানোর চেষ্টা করে। যদিও তার সেই চেষ্টা বিফলে যায় এবং উল্টে তাদেরকেই অসম্মানিত হতে হয়।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, শিমুলের অনুষ্ঠানে যাওয়া এবং সফলতা অর্জন করা নিয়ে বেশ খেপে রয়েছে তার স্বামী এবং দেওর। যার ফলস্বরূপ পরাগ নিজের মায়ের সাথে দুর্ব্যবহার করে বোনের গায়ে হাত তুলতে যায় এবং স্ত্রীকে টানতে টানতে বাড়ি থেকে বার করে দিতে উদ্যত হয়। কিন্তু এর কোনটাই সে করতে পারেনি কারণ এইবার শিমুলের সঙ্গ পেয়ে বেশ প্রতিবাদী হয়ে উঠেছে মধুবালা।
আরও পড়ুনঃ দেখ কেমন লাগে! নয়নতারা নীলের গালে চড় মারতেই উল্টে নকল তারার গালে সজোড়ে চড় সন্ধ্যার! প্রোমো দেখলেই হেসে গড়াগড়ি খাবে দর্শক
মধুবালা পরাগ এবং পলাশকে স্পষ্ট জানিয়ে দেয়, এই বাড়িতে থাকতে হলে তাদের দুজনকে কিছু নিয়ম মেনে চলতে হবে। তারা দুজন মিলে বাড়ির তিনটে মেয়েকে কোনভাবেই পায়ের নিচে পিষতে পারবে না। এমনটা হলে তাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মায়ের এমন পরিবর্তন দেখে বেশ অবাক হয়ে যায় তারা। মধুবালার এমন প্রতিবাদে বেশ খুশি হয় পুতুল এবং শিমুল। আর এর পাশাপাশি নারী শক্তির আরও একবার জয় হয়।
View this post on Instagram

