জিষ্ণু সত্যিটা বলে নীলকে বোঝাতে চাইলেও আবার তাদের নিয়ে নোংরা ইঙ্গিত তার! তীব্র প্রতিবাদ মেঘের

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধারাবাহিকটি বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী।

বর্তমানে ধারাবাহিকের প্লট অনুযায়ী জিষ্ণুর সঙ্গে সবার সামনে নীল যে ব্যবহার করে তার জন্য ইউনিভার্সিটির তরফ থেকে তাকে ওয়ার্নিং দেওয়া হয়। এছাড়াও মেঘের প্রতি এমন অসম্মান সূচক ব্যবহারের জন্য গোটা সেমিস্টার নীলের সেই দিনের ক্লাসকে বয়কট করে।

এদিকে মেঘের শ্বশুরবাড়িতে পৌঁছে গিয়েছে গিনি আর রূপ। রুপ সেখানে গিয়েই ভালো মানুষের মুখোশ পরে সবার সঙ্গে এমন ভাবে অমায়িক ব্যবহার করছে যে কেউ ভাবতেও পারছে না এই ভদ্র ছেলেটার ভিতরেই একটা শয়তান লুকিয়ে আছে। গিনি অব্দি নিজের সম্মান হানির ভয়ে কাউকে কিছু বলতে পারছে না।

অন্যদিকে জিষ্ণুর বাড়িতে চলে যায় মেঘ। সেখানে গিয়ে গল্প করতে থাকে তারা। জিষ্ণু অবাক হয়ে যায় তার বাড়ি কিভাবে চিনলো মেঘ? যদিও মেঘ সবটাই খুলে বলে তাকে। এরপর দুই বন্ধুর মধ্যে গল্প গুজব চলতে থাকে। কিন্তু জিষ্ণু মনে মনে ভাবতে থাকে তাকে নিয়ে নিজের মধ্যে তৈরি হওয়ার সমস্ত অনিশ্চয়তা তাকেই দূর করতে হবে।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, সমস্ত ভুল বোঝাবুঝি মেটাতে নীলকে ফোন করেছে জিষ্ণু। ফোন ধরেই নীল একগাদা উল্টোপাল্টা কথা বলতে থাকে। এরপর জিষ্ণুর থেকে ফোনটা নিয়ে নেয় মেঘ। কিন্তু নীল সেটা বুঝতে পারেনি। সে বলে, “এতদিন আমার বউয়ের সঙ্গে রাস্তায় ঘুরেছো প্রেম করেছো আর এখন নেকা সাজছ?” এই শুনে ভীষণ রেগে যায় মেঘ এবং চিৎকার করে ওঠে নীলের ওপর। জিষ্ণু কি পারবে দুজনের মধ্যে তাকে নিয়ে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে দিতে?

Back to top button