দুর্ধর্ষ এপিসোড! রূপের কথা অমান্য করায় গিনির ন’গ্ন ভিডিও ছেড়ে দিলো সোশ্যাল মিডিয়ায়

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। যত দিন যাচ্ছে ধারাবাহিকটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী মেঘের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে বেশ বিরক্ত হয়ে রয়েছে নীল। এইদিন জিষ্ণুকে সবার সামনে অপমান করে সে। যার জন্য নীলকে অনেক কথা শোনায় মেঘ। মেঘ বলে, “আমি আপনার স্ত্রী নই, আর যদি হতাম, ঠিক যেই মুহূর্তে শুনতাম আপনি আমার উপর অধিকার ফলানোর চেষ্টা করছেন সেদিনই আমি আপনাকে ত্যাগ করতাম। কারণ আমি কোন অবজেক্ট বা বস্তু নই।”

এরপর মেঘ সবকিছুর জন্য জিষ্ণুকে সরি বলে। কিন্তু জিষ্ণু মেয়েকে বলে এই সরি আর সে শুনতে পারছে না। বন্ধুকে এত সরি বলতে নেই। জিষ্ণু মনে মনে ভাবে, এতগুলো মানুষের সামনে মেঘ যে তার পাশে এসে দাঁড়িয়েছে তার হয়ে কথা বলেছে এটাই তার জন্য অনেক। মনে মনে জিষ্ণু মেঘকে ভীষণ পছন্দ করে যেটা সে হয়তো কোনদিনও বলে উঠতে পারবে না।

অন্যদিকে এই অপমান অসম্মান মারধোর আর সহ্য করতে পারছে না গিনি। সে মনে মনে ভাবে তার নিজের বাড়িতে রূপ তার সাথে আর কিছু করতে পারবে না তাই বাড়ি গিয়েই সবাইকে সবটা বলে দেবে সে। আর এভাবে সব কিছু মুখ বুজে সহ্য করতে পারছে না গিনি।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, গিনি ঠিক করে ফেলে সে নিজের বাড়ি গিয়ে সমস্তটা জানিয়ে দেবে। কিন্তু তখনই রূপ আসে তার কাছে আর তার কিছু আপত্তিকর অসম্মানজনক ভিডিও দেখিয়ে বলে, “কাল যদি ওই বাড়িতে গিয়ে মুখ খোলো তাহলে এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে।” এই শুনে ভয় পেয়ে যায় গিনি।

Back to top button