Phulki: রোহিতকে দেওয়া শালিনীর ওষুধ মেশানো ড্রিঙ্কস খেয়ে নিল ফুলকি, ধরা পড়ে গেল শালিনী!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক হল (Bengali Serial) ‘ফুলকি’ (Phulki)। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু এবং নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে নবাগত অভিনেত্রী দিব্যানী মন্ডলকে। বর্তমানে এই ধারাবাহিক দর্শকদের এতটাই পছন্দের হয়ে উঠছে যে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফুলকির নাম।
ধারাবাহিকের তথাকথিত স্রোত থেকে বেরিয়ে একটু অন্যরকম গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। তবে সময়ের স্রোতে গা ভাসিয়ে দর্শকদের পছন্দকে গুরুত্ব দিয়ে ধারাবাহিক এর গল্পে পরিবর্তন এনেছেন নির্মাতারা। সম্প্রতি ফের দেখা গিয়েছে বক্সিংয়ের ঝলক। আর ফিরে এসেছে শালিনী। আগামী দিনে ফুলকি আর শালিনীর মধ্যে হতে চলেছে জোরদার টক্কর।
শালিনী রোহিতের জীবন থেকে চলে যাওয়ার অনেক বছর পর ফুলকির সাথে বিয়ে হয় রোহিতের। তবে ফের কোন এক কুমতলবে রোহিতের জীবনে ঢোকার চেষ্টা করছে শালিনী। বারবার নানা রকম ভাবে তাতে বাধা সৃষ্টি করছে ফুলকি। ধারাবাহিকের পরবর্তী এপিসোড গুলি হতে চলেছে আরো অনেক বেশি আকর্ষণীয়।
শালিনী কোন এক মতলবে রোহিতকে নিয়ে তার ফ্ল্যাটে না গিয়ে অনেক দূরের একটা বাড়িতে নিয়ে আসে। তবে ফুলকিও কম যায় না। সেও ঠিক খুঁজে বার করে সেই ঠিকানা আর সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে আর রোহিতের ভাই মিলে ওই বাড়িতে ঢোকার প্ল্যান করে।
আরও পড়ুনঃ জগদ্ধাত্রীর জন্যই স্বয়ম্ভুকে কোনদিনও মেনে নেবে না রাজনাথ, হতবাক কৌশিকী! প্রকাশ্যে ফাঁস আগামী পর্ব
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রোহিতকে ওষুধ মেশানো ড্রিঙ্কস দেয় শালিনী। কিন্তু রোহিত সেটা খাওয়ার আগেই সেখানে চলে আসে ফুলকি। আর রোহিতের হাত থেকে গ্লাসটা নিয়ে নিজেই সবটা খেয়ে ফেলে। রোহিত বাধা দিতে গেলে ফুলকি ওষুধ মেশানো ড্রিংকস খেয়ে অজ্ঞান হয়ে যায়। সব প্ল্যান ভেস্তে গেল দেখে রেগে যায় শালিনী। তবে কি এবার ফুলকির এই কাণ্ড ফাঁস করে দেবে শালিনীর সমস্ত চক্রান্ত?
View this post on Instagram

