মেঘকে বৌদি বললো গিনি! তাকে সমস্ত অত্যাচারের হাত থেকে রক্ষা করে রূপকে পুলিশে দিতেই খুশি সকলে

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। যত দিন যাচ্ছে ধারাবাহিকটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী রূপের সাথে বিয়ে হওয়ার পর থেকে রূপ এবং তার মায়ের কাছে নানান ভাবে অত্যাচারিত হচ্ছে গিনি। রূপ শারীরিকভাবে অত্যাচার করছে এবং শালিনী তাকে মানসিকভাবে অত্যাচার করছেন। তবে এদিন মেঘের সামনাসামনি হয়ে যাওয়ায় গিনির অবস্থা নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারেনি মেঘ।

গিনি চেষ্টা করে চলেছে এই সমস্ত কিছু তার বাড়ির লোকেদের কাছ থেকে আড়াল করার। কারণ সে খুব ভালো করেই জানে এই বিয়েটা জোর করে করেছে গিনি তাই এখন যদি এই অবস্থা নিয়ে বাপের বাড়ি যায় তাহলে সবাই গিনিকেই দোষারোপ করবে। আর সেই অপমান সহ্য করতে পারবে না সে।

ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে দেখা যাবে রূপ গিনিকে এমন ভাবে মেরেছে যে গিনি মাটিতে লুকিয়ে পড়েছে তার উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। এমন সময় মেঘ বিষয়টা আন্দাজ করতে পেরে গাঙ্গুলী পরিবারের সবাইকে তৎক্ষণাৎ রূপের বাড়িতে আসতে বলে।

অন্যদিকে মেঘ গিয়ে গিনিকে রূপের হাত থেকে বাঁচায়। নীল এবং তার গোটা পরিবার চলে এলে মেঘ নয় বরং গিনি সবাইকে বলে তার সাথে রূপ ঠিক কি কি করেছে। লাল বলে আজ মেঘ বৌদি ছিল বলেই গিনি রক্ষা পেলো। গিনির মা গিনিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর সেখান থেকে চলে যেতে গেলে মীনাক্ষী বাধা দেয় মেঘকে কিন্তু মেঘ বলে সে আর এই পরিবারের সাথে থাকতে চায় না, এই বলে সেখান থেকে চলে যায় মেঘ।

Back to top button