অবশেষে ফিরে এলো আসল অন্তরা ! তবে কি এবার মিতুলের জন্য নকল অন্তরা সাথে আসল অন্তরার লড়াই হবে? জমজমাট ‘খেলনা বাড়ি’র নতুন প্রোমো, চমকে গেল দর্শক

জি বাংলা এখন বেশ কয়েকটি ধারাবাহিক দর্শকদের কাছে দারুন ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তার মধ্যে অন্যতম হলো ‘খেলনা বাড়ি’। প্রথম থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা দর্শকদের কাছে ভালই ছিল কিন্তু বর্তমানে সেই জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে। ইন্দ্র মিতুলের জুটি থেকে শুরু করে তাদের মেয়ে গুগলি এসব কিছু দর্শকদের কাছে ভালই জনপ্রিয়। তবে বর্তমানে ইন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী অন্তরাকে নিয়েই গল্পে নানারকম মোড় দেখা যাচ্ছে।
প্রথমে দেখা গিয়েছিল ছোট্ট মেয়ে গুগলির জন্যই ইন্দ্র এবং মিতুল একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়m তারপরে আস্তে আস্তে তারা দুজনের একে অপরের প্রতি অনুভূতি আস্তে শুরু করে। তারপরেই তারা দুজন স্বাভাবিক স্বামী-স্ত্রীর মতোই হয়ে ওঠে কিন্তু হঠাৎ করেই একদিন ইন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী অন্তরা ফিরে আসে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মিশমি দাসকে। সে ফিরে আসার পর থেকেই মিতুলকে সরিয়ে নিজে ইন্দ্রের জীবনে জায়গা করতে চাইছে।

কিন্তু তারপরেই দেখা যায় যে সে শুধু ইন্দ্র নয়, গুগলিকেও মিতুলের থেকে আলাদা করতে চাইছে। প্রথম দিকে মিতুল কিছুটা ভেঙে পড়লেও পরে সে বুঝতে পারে যে এটা আসল অন্তরা নয়। গল্পে দেখানো হয় ইন্দ্রর সৎ ভাই রন এবং অনুরাধা মেলে মিতুলকে ইন্দ্রের জীবন থেকে সরানোর জন্যই এই চালটা চেলে ছিল। কিন্তু তারা যে কোন উপায়ে মিতুলের ক্ষতি করতে চাইছে এই নিয়েই গল্প এগিয়ে যাচ্ছিল। মিতুল বারবার চেষ্টা করেও নকল অন্তরার আসল পরিচয় কারো সামনে আনতে পারছে না। এমনকি কিছুদিন আগে মিতুলের প্রাণ সংশয় পর্যন্ত ঘটেছিল।

এরই মধ্যে এই ধারাবাহিকের নতুন প্রোমো সামনে এসে গেছে যেখানে দেখা গেছে এক বড় চমক। যেখানে দেখতে পাওয়া গেছে ইন্দ্রর আসল প্রাক্তন স্ত্রী অন্তরাকে। প্রসঙ্গত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে নকল অন্তরা এবং রন দুজনে মিলে মিতুলকে একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আর তারপরেই রন সেই ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। আর মিতুল ভেতর থেকে ভোলেবাবাকে স্মরণ করে বলছে, আজ শিবরাত্রির দিন তুমি আমাকে কোন বিপদের মুখে ফেললে ভোলে বাবা! উল্টোদিকে নকল অন্তরা মিতুলের একটা ছবি জ্বালিয়ে বলছে এখান থেকে মিতুল আর বের হতে পারবে না। কিন্তু হঠাৎই দেখা যায় একটা ছায়া মূর্তি এসে মিতুলকে দরজা খুলে দেয় এবং মিতুল বাইরে বেরিয়ে এসে তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? তখনই দেখতে পাওয়া যায় ইন্দ্রর আসল স্ত্রী অন্তরাকে। যাকে দেখে মিতুলও অবাক হয়ে যায় এই পর্যন্ত প্রোমোতে দেখানো হয়েছে।
নতুন প্রোমো দেখার সাথে সাথে খেলনা বাড়ির ভক্ত থেকে শুরু করে প্রত্যেকটি দর্শকই অবাক হয়ে গেছে। তার কারণ এতদিন সকলে ভাবছিল যে অন্তরা হয়তো বেঁচে নেই তাই জন্যই নকল অন্তরাকে এনে মিতুলের জীবনে এই চাল চলছে রণ কিন্তু এবার যখন সত্যি আসল অন্তরা ফিরে এলো তখন কোন দিকে মোড় নেবে ইন্দ্র এবং মিতুলের জীবন এবং সেই সাথে সাথে গুগলিকেও আর কী করে কাছে রাখবে মিতুল? একদিকে নকল অন্তরার পর্দা ফাঁস হবে সে সঙ্গে রণর কুকীর্তির কথা সকলে জানতে পারবে সে কথা ভেবেই দর্শকরা খুশি হয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে আসল অন্তরা ফিরে এলে মিতুল এবং ইন্দ্রের জীবনে নতুন কোনো ঝড় আসবে কিনা সেই নিয়েও চিন্তিত ভক্তরা।

