কৃষ্ণার চক্রান্ত হলো না সফল! বিয়ের মণ্ডপে ঈশার জায়গায় পর্ণাকে সিঁদুর পড়ালো সৃজন!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। ধারাবাহিকটি দর্শকমনে বেশ ভালো জায়গা করে নিয়েছে। ধারাবাহিকের প্রধান চরিত্রে রয়েছে পর্ণা (Parna)। বর্তমানে পর্ণা ও সৃজন (Srijan) বিচ্ছেদের পথে হাঁটছে। সৃজন পর্ণাকে ভুল বুঝে মায়ের কথায় ডিভোর্স দেবে বলে ঠিক করেছে। যদিও পর্ণা সেই ডিভোর্স আটকানোর জন্য একের পর এক পরিকল্পনা করে যায়।
পর্ণার সাথে রয়েছে সৃজনের বড় কাকিমা, চয়ন, ননদ ও ঠাম্মি। তারাও চেষ্টা করে চলেছে এই ডিভোর্স আটকানোর জন্য। দেখা যায়, কৃষ্ণা (Krishna) প্রথমদিন থেকেই পর্ণাকে পছন্দ করে না। সে চেয়ে এসেছে সৃজনের জীবনে থেকে পর্ণাকে সরাতে। এবার কৃষ্ণার সাথে হাত মিলিয়েছে ঈশা (Isha)। ঈশা সৃজনের ব্যবসার সাহায্যের জন্য দত্ত বাড়িতে এসেছে।
ঈশা আসলে পর্ণার উপর পুরোনো একটি ঘটনার প্রতিশোধ নিতে চায়। সে তাই পর্ণাকে সরিয়ে সমস্ত ব্যবসা নিজের নামে করতে চায়। সৃজনের ভালো মানুষের সুযোগ নিয়ে ঈশা সৃজনকে ডিভোর্সের দিকে ঠেলে দেয়। পর্ণা সৃজনের থেকে ১০ লক্ষ টাকা চেয়েছিল। সেই টাকা দিলে তবে পর্ণা ডিভোর্স দেবে সৃজনকে।
আসলে পর্ণা জানত, সৃজন সেই টাকা দিতে পারবে না। সৃজনকে ডিভোর্স থেকে আটকাতেই এই পরিকল্পনা করে সে। কিন্তু ঈশা এসে সৃজনকে ১০ লক্ষ টাকা দেয়। সৃজন ঈশার থেকে টাকা নিয়ে পর্ণাকে সেই টাকা দিয়ে ডিভোর্স চায়। এরপরই পর্ণা একটি ভালো উকিলের সাহায্য নেয়। এদিকে কৃষ্ণা তার ছেলের জীবনে থেকে পুরোপুরি ভাবে পর্ণাকে সরাতে সৃজনের আবার বিয়ে দেয়।
আরও পড়ুনঃ হাসিমুখে মেঘ আর নীলের সাথে উৎসবে মত্ত ময়ূরী! ধরা পড়ে নিজেকে বদলে ফেললো সে?
দেখা যায়, সৃজন ঈশাকে বিয়ে করতে চলেছে। বিয়ের মণ্ডপে কৃষ্ণা ঈশাকে নিয়ে আসে। সৃজন মন থেকে না চাইলেও ঈশাকে সিঁদুর পরিয়ে দেয়। আর তাই দেখে কৃষ্ণা খুব খুশি হয়ে যায়। কিন্তু তারপরই দেখা যায় সৃজন সিঁদুর ঈশাকে নয় পর্ণাকে পড়িয়েছে। এবার পর্ণা কৃষ্ণার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দেয়। এবার হয়তো এমনই কিছু পর্ব আসতে চলেছে।
View this post on Instagram

