Jol thoi thoi Valobasa: ছক ভেঙে বেচেঁ থাকার নাম কোজাগরী! গোঁড়ামীকে বুড়ো আঙুল দেখিয়ে নাচে গানে মা দুর্গাকে ঘরে আনলো সে

স্টার জলসায় (Star jalsha) এসে গেছে এক নতুন ধারাবাহিক (Bengali Serial), যায় নাম জল থই থই ভালোবাসা (Jol thoi thoi Valobasa)। কিছুদিন আগেই শুরু হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার। ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা যাবে দুই নায়িকাকে। একজন হলেন অপরাজিতা আঢ্য এবং অন্যজন হলেন অনুষা বিশ্বনাথন। শুরুতেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক।
এই মেগার হাত ধরেই ফের বহু দিন পর টেলিভিশনের পর্দায় ফিরলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আর তার সাথে এই ধারাবাহিকে প্রবেশ করলেন নতুন নায়িকা অনুষা বিশ্বনাথন। এর আগে একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছোটপর্দায় এই প্রথম কাজ তার।
মা এবং মেয়ের গল্প নিয়েই এগিয়ে যাচ্ছে এই ধারাবাহিকের প্লট। যদিও ধারাবাহিকের প্রধান নায়িকা হবেন অপরাজিতা। প্রথম থেকেই প্রত্যেকটি কাজে নিজের মাকে সাহায্য করে আসছে তোতা। বাকিরা যাই বলুক না কেন তাতে কিচ্ছু যায় আসে না কোজাগরির।
বর্তমানে চলছে পুজোর মরশুম। হাতেগুনের আর তিন থেকে চার দিন পরেই শুরু হয়ে যাবে মায়ের আরাধনা। পুজোয় মেতে উঠবে সবাই, তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এইবার দুর্গা পুজো করতে চলেছে কোজাগরী। কোজাগরী নিজের জীবনটাকে উপভোগ করতে চায় তাই কোন কিছুতেই পিছিয়ে থাকতে চায় না সে।
সম্প্রতি প্রকাশ পেলো এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও। এখানে দেখা নাচ গান হইহুল্লোড় করতে করতে মা দুর্গাকে নিয়ে আসছে কোজাগরি। কোজাগরীর লাফালাফি দেখে ঠাকুর মশাই তার স্বামীকে বলেন, “এই হল আজকালকার মেয়ে বউরা, আর ওদিকে আপনার বউ দেখুন কি সুন্দর আমার জন্য রান্না করছে।” এই শুনে কোজাগরীর স্বামী মনে মনে বলেন “ঠাকুর মশাই যখন জানতে পারবেন এটাই আমার বউ তখন যে কি কেলেঙ্কারি হবে কে জানে?”

