দারুন প্রোমো! ফাঁস হল ওম শ্রাবণের বিয়ের চুক্তি, পুরো পরিবারের সামনে আলাদা হবে তারা!

এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত হচ্ছে দর্শকদের একটি প্রিয় ধারাবাহিক, যার নাম LOVE বিয়ে আজকাল (Love Biye Aajkal)। শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকের গল্প। বর্তমানে টিআরপি তালিকায় বেশ আকর্ষণীয় ফলাফল করেছে এই মেগা। খুব তাড়াতাড়ি প্রথম কাছে আসবে এই ধারাবাহিক এমনটাই ধারণা দর্শকদের।

এই ধারাবাহিকের শুরুটা হয়েছিল চুক্তি দিয়ে। একটি চুক্তির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল নায়ক নায়িকার সম্পর্ক। এইবার এই চুক্তি কিভাবে ভালোবাসায় পরিণত হয় সেটাই দেখা যাবে এই ধারাবাহিকে। এই ধারাবাহিকের নবাগত নায়িকা অর্কজা আচার্যর বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা ওম সাহানিকে।

নায়িকা শ্রাবণের পারিবারিক সমস্যার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন হয়। এতগুলো টাকা কেবলমাত্র বাড়ে গান গেয়ে দেওয়ার মতন ক্ষমতা নেই তার। অন্যদিকে নায়িকার মতন একটি মেয়েকে প্রয়োজন হয়ে পড়ে নায়কের। সেই জন্যই নায়কের দেওয়া বিয়ের চুক্তিতে সই করে শ্রাবণ।

মাঝে অনেক ঘটনাই ঘটে তাদের মধ্যে। ধীরে ধীরে তাদের মাঝে কেমিস্ট্রিটা এমন ভাবেই তৈরি হতে থাকে যে দর্শকরা ভেবেছিলেন এই চুক্তি ধীরে ধীরে বদলে যাবে সত্যিতে কিন্তু সম্প্রতি প্রকাশ পাওয়া প্রোমো দর্শকদের সেই আশায় একেবারে জল ঢেলে দিল।

প্রোমোতে দেখা যাচ্ছে অন্য কোন এক রহস্যের খোঁজে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে শ্রাবণ। ঠিক সেই সময় পিছন থেকে তার উপর চিল্লে ওঠে ওম। সে বলে তার যে টাকার প্রয়োজন সেই টাকা সে শ্রাবণকে দিয়ে দিয়েছে তাই সে এবার চলে যেতে পারে। তখন শ্রাবণ বলে সে এই চুক্তির কথা বাড়ির সকলকে জানিয়ে দেবে। এরপর মুখ ঘোরাতেই তারা দেখতে পায় বাড়ির সবাই সামনে উপস্থিত। তবে কি এবার সবার সামনেই ধরা পড়ে গেল তাদের এই চুক্তির বিয়ে।

Back to top button