দার্জিলিঙে গিয়েই মিল হবে সূর্য দীপার! ‘দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মত সূর্য হাত বাড়িয়ে কাছে টানলো দীপাকে! নতুন প্রোমো সামনে আসতেই আনন্দে লাফাচ্ছে ভক্তরা।

বর্তমানে স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’। নতুন বছর পরার সাথে সাথেই টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করে রয়েছে এই ধারাবাহিক। প্রত্যেকদিন এই ধারাবাহিকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। শুরু হয়েছিল সূর্য দীপার জুটির জনপ্রিয়তা নিয়ে আর সেটা এখন তাদের দুই যমজ মেয়েকে কেন্দ্র করে গড়ে উঠছে। তবে সেইসঙ্গে দিনে দিনে সূর্য দীপার ভুল বোঝাবুঝি মেটার অপেক্ষা আরো বেশি করে বাড়ছে দর্শকদের মধ্যে।

Anurager Chhowa - Watch Episode 191 - Surjyo Insults Ajay, Deepa on Disney+ Hotstar
এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে সেই সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া যায় অভিনেত্রী রুপাঞ্জনা মৈত্রকে। যতই সূর্যদীপার জনপ্রিয়তা থাকুক না কেন দিনে দিনে রূপাঞ্জনার চরিত্র অর্থাৎ লাবণ্য সেনগুপ্তর জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে দর্শকদের কাছে। এই নিয়ে এখন রোজই চলছে দারুন সব পর্ব। সম্প্রতি দেখা গেছে তবলার কাছে চলে এসেছে মিশকার বিরুদ্ধে অনেক প্রমাণ কিন্তু সেটা তার কাছ থেকে হারিয়ে গেছে। আবার সূর্য দীপা আগের থেকে অনেকটাই কাছাকাছি এসেছে।

Anurager Chhowa - Watch Episode 244 - Labonyo to Choose the Winner? on Disney+ Hotstar
গতকালের পর্বে দেখা গেছে সোনা অসুস্থ হয়েছে এবং সে দীপার বাড়িতে এসেছে। সেখানে সূর্য এবং দীপা দুজনে মিলেই তার দেখাশোনা করছে। বাবা মায়ের মতোই মেয়ের খেয়াল রাখছে। আর সোনার দেখাশোনা করতে করতে তারা দুজন একে অপরের কাছে আরও একবার এসেছে। বহুদিন পর সূর্য এবং দীপাকে কাছাকাছি দেখে দর্শকরা আবেগপ্রবণ হয়ে পড়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাল থেকেই নানা রকম চর্চা দেখা গেছে। এবং নেটিজেনরা মনে করতে শুরু করেছে যে এবার হয়তো সূর্য দীপা আরো একবার নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি চলে আসবে। হয়তো এই দুই মেয়ের জন্যই তারা আবার এক হবে।

এসবের মধ্যেই চলে এসেছে একটি নতুন প্রোমো যেখানে দেখা যাচ্ছে সূর্য দীপা তাদের দুই মেয়েকে নিয়ে দার্জিলিং যাচ্ছে। তবে একসাথে নয় আলাদা আলাদা। অনেকেই মনে করছে এটা হয়তো কোন ভাবে লাবণ্য সেনগুপ্তর কোনো প্ল্যান সূর্য দীপাকে কাছাকাছি রাখার জন্য। তবে সেই প্রোমোতে দেখা যাচ্ছে ট্রেনে উঠে রুপা এবং সোনা একে অপরের সামনা সামনি এসেছে। সোনা রুপাকে বলছে এই পাতা মেয়ে তুমিও কি দার্জিলিং যাচ্ছ? তখন রুপা বলে হ্যাঁ রুপা এই প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখবে ফুল মার সাথে। তখন সোনা জিজ্ঞাসা করে কোথায় ফুল মা। রুপা জানায়, এইতো এদিকে।

Anurager Chhowa - Watch Episode 225 - Deepa and Surjyo's Encounter on Disney+ Hotstar
তারপরেই দেখা যায় দীপা একটা দোকান থেকে জলের বোতল কিনছে। উল্টোদিকে সূর্য সোনাকে খুঁজছে ট্রেনের মধ্যে। তারপরেই ট্রেনটা ছেড়ে দেয় এবং দীপা ছুটতে ছুটতে ট্রেনে উঠতে আসে। সূর্য তাকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দেয় আর একেবারে শাহরুখ খানের ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ মত তাকে হাত বাড়িয়ে ট্রেনে তুলে নেয়। আর তারা দুজন আরো একবার কাছাকাছি আসে। আর এই দৃশ্যের পিছনে সেই ছবির আইকনিক গানের মিউজিক চলছে যা দেখে আরো বেশি খুশি হয়ে গেছে দর্শকরা।

এই প্রোমো সামনে আসতেই অনুরাগের ছোঁয়ার ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে গেছে। তাদের মতে দার্জিলিং গিয়েই সূর্য দীপার মধ্যে সব দূরত্ব মিটে যাবে। আর সেখানেই হয়তো রুপা এবং সোনা একে অপরের বাবা-মাকে জানতে পারবে। আর মিশকার চক্রান্ত ফাঁস হয়ে যাবে। সেই দিনটার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে এই ধারাবাহিকের ভক্তরা তাই পরবর্তী দিন যে আরও বেশি জমজমাটি হতে চলেছে তা বলাই বাহুল্য।

Back to top button